ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০,

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০, প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাল আততায়ীরা, নিহত অন্তত ১০,
প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চলল দক্ষিণ আফ্রিকায়। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে।

সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্‌সডাল। রবিবার সকালে সেখানে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’

দিন সাতেক আগে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করেন দুই আততায়ী। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। তবে এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হানায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তবে রবিবারের হামলা কেন চালানো হয়েছে, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক