ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত ১০

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৩৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৩৮:৪০ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি, নিহত অন্তত ১০ ছবি: সংগৃহীত
প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলি চলল দক্ষিণ আফ্রিকায়। রবিবার সকালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও অনেকে।

সংবাদসংস্থা এএফপি-র প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ঘটনার কেন্দ্রস্থল জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্‌সডাল। রবিবার সকালে সেখানে এক পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। গৌতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেছেন, ‘‘আততায়ীরা কারা, সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও তথ্য নেই। তদন্ত চলছে।’’

দিন সাতেক আগে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করেন দুই আততায়ী। তার এক সপ্তাহ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। তবে এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় বার গণহত্যার ঘটনা ঘটল দক্ষিণ আফ্রিকায়। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হানায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল। তবে রবিবারের হামলা কেন চালানো হয়েছে, সেই উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩