ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

মা হলেন ভারতী সিং

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:২৯:১৮ অপরাহ্ন
মা হলেন ভারতী সিং মা হলেন ভারতী সিং
কমেডি কুইন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া দম্পতির ঘরে এলো নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন ভারতী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেছেন তারা। শুরুতে খবরটি গোপন রাখলেও পরে একটি নান্দনিক ভিডিওর মাধ্যমে অনুরাগীদের চমকে দেন এই তারকা দম্পতি।

ভিডিওতে দেখা যায়, সাদা রঙের গাউন পরা ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ পরম মমতায় শিশুদের জামা দড়িতে ক্লিপ দিয়ে ঝোলাচ্ছেন। সেই ছোট্ট জামায় ছিল একটি ফুটফুটে ছেলে শিশুর অ্যানিমেশন। এরপরই আকাশী রঙে ভেসে ওঠে কাঙ্ক্ষিত সেই বার্তা- ‘ইটস অ্যা বেবি বয়’। ভিডিওর শেষে একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের আনন্দ ভাগ করে নিতে দেখা যায় তাদের।

মা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভারতী সিং একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের কোলজুড়ে পুত্রসন্তান এসেছে। সত্যি বলতে, আমি মনে মনে একটি কন্যাসন্তান চেয়েছিলাম। তবে ঈশ্বর যা দিয়েছেন, তাকেই আমরা সাদরে গ্রহণ করেছি। ও একদম সুস্থ আছে।
 
মা হওয়ার অদ্ভূত অনুভূতির কথা জানিয়ে এই কমেডিয়ান আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এখন বাইরের জগৎ সংসার সব ভুলে গিয়েছি। সারাক্ষণ শুধু ওকেই দেখছি ও ঘুমাচ্ছে নাকি তাকিয়ে আছে। আমার সমস্ত মন জুড়ে এখন শুধুই ও।’

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া।

পেশাগত জীবনে তারা সফল সঞ্চালক ও কমেডিয়ান। নিজেদের ইউটিউব ভ্লগে তারা নিয়মিত ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন। তাদের বড় ছেলে ‘গোলা’ (লক্ষ্য) ইতোমধ্যেই নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এবার গোলার খেলার সঙ্গী হিসেবে পরিবারে যুক্ত হলো আরও এক খুদে সদস্য। বর্তমানে এই দম্পতিকে শুভকামনায় ভাসাচ্ছেন ভক্তরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক