ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:২৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:২৯:১৬ অপরাহ্ন
ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ ছবি: সংগৃহীত
ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশের নাগরিক সন্দেহে’ ছত্তিশগড়ের একজন দলিত (ভারতে সামাজিক বৈষম্য ও নিপীড়নের শিকার) শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনার জেরে ওই এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 
জানা গেছে, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা।
 
কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।

নিহতের আত্মীয় কিশান বাঘেলের বক্তব্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। টাইমস অব ইন্ডিয়াকে কিশান জানান, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সি দুই ছেলে আছে।’

অন্য একটি সূত্রের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর বলে ভুল সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।
 
খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। তবে এই প্রতিবেদন (টাইমস অব ইন্ডিয়ার) লেখা পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে জানিয়েছেন কিশান বাঘেল।
 
এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘাত ঠেকাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
 
প্রতিবেদন অনুসারে, এ ঘটনার সাথে জড়িত থাকায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরুর পাশাপাশি একটি মামলাও দায়ের করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ