ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:০১:০৫ অপরাহ্ন
নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময় নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ মতবিনিময় সভার আয়োজন করে নিয়ামতপুর থানা পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) জয়ব্রত পাল প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা সদরের ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরেন।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, চুরি, ছিনতাই, মাদক নির্মূলে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান। 

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন ,'আমরা জনগণের সেবক। আপনাদের সহযোগিতায় সকল ধরনের অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো।'

তিনি আরও বলেন, আগামী নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট