ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ

অতর্কিতে পশ্চিম এশিয়ার দেশে হামলা মার্কিন বাহিনীর! ট্রাম্পের নির্দেশে পর পর গোলাবর্ষণ, বহু ঘাঁটি ধ্বংস, যুদ্ধের বার্তা?

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১০:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১০:২০:৪২ অপরাহ্ন
অতর্কিতে পশ্চিম এশিয়ার দেশে হামলা মার্কিন বাহিনীর! ট্রাম্পের নির্দেশে পর পর গোলাবর্ষণ, বহু ঘাঁটি ধ্বংস, যুদ্ধের বার্তা? অতর্কিতে পশ্চিম এশিয়ার দেশে হামলা মার্কিন বাহিনীর! ট্রাম্পের নির্দেশে পর পর গোলাবর্ষণ, বহু ঘাঁটি ধ্বংস, যুদ্ধের বার্তা?
পশ্চিম এশিয়ায় ফের সক্রিয় হয়ে উঠল আমেরিকার সেনাবাহিনী। শুক্রবার রাতে তারা সিরিয়ায় হামলা চালিয়েছে। নিশানায় ছিল আইএস জঙ্গিদের ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।

গত সপ্তাহে সিরিয়ায় বেশ কয়েক জন আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাঁদের দেহ মার্কিন মুলুকে পৌঁছোনোর পরেই প্রতিশোধের কঠোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, সিরিয়ায় উপস্থিত সকল খুনি জঙ্গিকে তিনি শায়েস্তা করবেন। শুক্রবারের হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। ট্রাম্পের দাবি, তাঁদের অভিযান সফল। বহু ঘাঁটি ধ্বংস হয়েছে। মার্কিন হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে।

পশ্চিম এশিয়ায় তবে কি জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় সংঘর্ষে নেমে পড়ল আমেরিকা? ফের কি যুদ্ধ শুরু হতে পারে? সিরিয়ায় হামলার মাধ্যমে কি সেই বার্তাই দিয়ে রাখা হল? মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘‘সিরিয়ায় আইএস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্রের ঘাঁটি ইত্যাদিকে নিশানা করা হয়েছিল। এই অভিযানের নাম ‘অপারেশন হকআই স্ট্রাইক’। তবে এটা কোনও যুদ্ধের সূচনা নয়। এটা প্রতিশোধ। আমরা আমাদের শত্রুদের নিশানা করে মেরেছি। আগামী দিনেও মারব।’’

ট্রাম্প সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটিগুলিতে আমরা প্রবল ভাবে হামলা চালাচ্ছি। সিরিয়া রক্তস্নাত, তাদের অনেক সমস্যা রয়েছে। কিন্তু আইএসকে যদি মুছে ফেলা যায়, এই দেশের ভবিষ্যৎও উজ্জ্বল। সিরিয়ার সরকারের মাথায় আছেন এমন একজন মানুষ, যিনি দেশের গৌরব পুনরুদ্ধারের সবরকম চেষ্টা করছেন। তিনি মার্কিন হামলাকে সমর্থন করেছেন।’’ সিরিয়া-সহ বিশ্বের সকল প্রান্তের জঙ্গিদের উদ্দেশে এর পর ট্রাম্পের হুঁশিয়ারি, ‘‘আমেরিকার নাগরিকের উপর হামলা চালালে, আমেরিকার কোন ক্ষতি করলে তোমাদের এমন পরিণতি করা হবে, যা আগে কখনও হয়নি।’’

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার হামলায় এফ-১৫ এবং এ-১০ যুদ্ধবিমান ব্যবহার করেছিল মার্কিন বাহিনী। মধ্য সিরিয়ার অন্তত ৭০টি জায়গা চিহ্নিত করে গোলাবর্ষণ করা হয়েছে। সিরিয়া সরকার জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই জারি রয়েছে। সিরিয়াকে জঙ্গিদের মুক্তাঞ্চল হতে দেওয়া হবে না। এই মুহূর্তে সিরিয়ায় ১০০০ মার্কিন সেনা রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক