ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বুর্জ খলিফায় বজ্রাঘাত! তীব্র বিদ্যুৎ ঝলসাল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে, যুবরাজের পোস্ট করা ভিডিয়ো ভাইরাল

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১০:১৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ১০:১৪:৩১ অপরাহ্ন
বুর্জ খলিফায় বজ্রাঘাত! তীব্র বিদ্যুৎ ঝলসাল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে, যুবরাজের পোস্ট করা ভিডিয়ো ভাইরাল বুর্জ খলিফায় বজ্রাঘাত! তীব্র বিদ্যুৎ ঝলসাল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে, যুবরাজের পোস্ট করা ভিডিয়ো ভাইরাল
প্রবল বৃষ্টিপাত, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। এর মাঝে অদ্ভুত এক দৃশ্যের সাক্ষী থাকল দুবাই। বিশ্বের সবচেয়ে উঁচু ইমারতে বজ্রপাত। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম এক্স হ্যান্ডল থেকে সেই দৃশ্যটি শেয়ার করেছেন। প্রবল বৃষ্টিপাতের সময় বুর্জ খলিফায় বজ্রপাতের সেই আকর্ষণীয় ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বুর্জ খলিফার একেবারে চূড়ায় ঝলসে উঠল বিদ্যুতের নীলাভ শিখা। চোখ ধাঁধিয়ে দেওয়া অসাধারণ সেই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়ো দেখে শিহরিত নেটাগরিকদের একাংশ। ভিডিয়োয় দেখা গিয়েছে যে প্রচণ্ড ঝড়ের মধ্যে বুর্জ খলিফায় বজ্রপাত হচ্ছে। আকাশ থেকে উজ্জ্বল আলোর শিখা নেমে আঘাত হেনেছে ইমারতের একেবারে মাথার সরু অংশে। সেই ভয় ধরানো ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিপাতে বানভাসি দুবাই। টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় কাঁপছে দুবাই-সহ সৌদি আরবের বেশ কিছু এলাকা। সেই সময়েই বজ্রপাতের ফলে সুউচ্চ ভবনটির কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে বিশ্বের বিস্ময় উদ্রেককারী এই ভবনটিতে। বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ইমারত। ১৬৩তলার আকাশছোঁয়া এই ইমারতটির উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। সে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড