ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

আইটেম গানে নেচে ৬ কোটি টাকা পারিশ্রমিক তমন্নার! মলাইকা-সহ এই ৮ নায়িকা কত টাকা নেন?

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:৪৮:৫৭ অপরাহ্ন
আইটেম গানে নেচে ৬ কোটি টাকা পারিশ্রমিক তমন্নার! মলাইকা-সহ এই ৮ নায়িকা কত টাকা নেন? আইটেম গানে নেচে ৬ কোটি টাকা পারিশ্রমিক তমন্নার! মলাইকা-সহ এই ৮ নায়িকা কত টাকা নেন?
বলিউডে এক সময়ে আইটেম গানের সঙ্গে অভিনেত্রীরা সাধারণত নাচতেন না। তবে সেই নিয়ম বেশ কয়েক বছর আগেই ভেঙে গিয়েছে। ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কইফ, করিনা কপূর খানেরাও আইটেম নাচ করেছেন এবং তা জনপ্রিয় হয়েছে। বর্তমানে আইটেম নাচ-এর প্রসঙ্গে প্রথমেই উঠে আসে তমন্না ভাটিয়ার নাম। ‘কাভালা’, ‘আজ কি রাত’, ‘গফুর’ পর পর অনেকগুলি হিট আইটেম গান রয়েছে তাঁর তালিকায়।

শোনা যায় আরিয়ান খানের সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর ‘গফুর’ গানটির জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তমন্না। বলিউডের অন্য অভিনেত্রীরা আইটেম গানের সঙ্গে নাচার জন্য কত টাকা পারিশ্রমিক নেন?

১)মলাইকা অরোরা: এখনও নাচের গান বলতে অনেকেরই মনে পড়ে যায় ‘দিল সে’ ছবির ‘ছইয়া ছইয়া’ গানের কথা। চলন্ত ট্রেনের উপর শাহরুখ খানের সঙ্গে মলাইকার নাচে মুগ্ধ হয়েছিলেন দর্শক। ক্রমে অভিনেত্রী-মডেলের তালিকায় যোগ হয়েছে ‘মুন্নি বদনাম হুই’-এর মতো আইটেম গান। মলাইকা নাকি একটি গানের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নেন।

২) নোরা ফতেহি: অভিনয় করেছেন কয়েকটি ছবিতে। তবে নাচের জন্যই তিনি জনপ্রিয়। ‘নাচ মেরি রানি’, ‘মানিকে মাগে হিতে’, ‘দিলবার’, ‘গর্মি’ গানের সঙ্গে নেচেছেন তিনি। প্রায় প্রতিটি গানই হিট। শোনা যায়, একটি আইটেম গানে নাচার জন্য ২-৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

৩) জ্যাকলিন ফার্নান্ডেজ়: শ্রীলঙ্কার এই সুন্দরীর নাচের দক্ষতা প্রশংসিত হয়েছে বার বার। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও দেখা গিয়েছে তাঁকে। ‘লট লগ গয়ে’, ‘ইম্মি ইম্মি’, ‘এক দো তিন’ ছাড়াও বহু গানে নজর কেড়েছে তাঁর নাচ। এক একটি গানে নাচার জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি।

৪) ক্যাটরিনা কইফ: তিনি বলিউডের প্রথম সারির নায়িকা। তবে তাঁর কয়েকটি আইটেম নাচ আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল। তার মধ্যে ‘শীলা কি জওয়ানি’ ও ‘চিকনি চমেলি’ অন্যতম। ৫০ লক্ষ থেকে ৩ কোটির মধ্যে পারিশ্রমিক নিয়েছেন ক্যাটরিনা। তবে এখন তিনি বেশ কিছু দিন বলিউড থেকে দূরে।

৫) করিনা কপূর খান: ‘ফেভিকল সে’, ‘দিল মেরা মুফত কা’, ‘বেবো ম্যায় বেবো’র মতো অসংখ্য হিট গান তাঁর তালিকায়। অভিব্যক্তিতেই নাকি অর্ধেক সাফল্য এনে দেন তিনি, মত অনুরাগীদের। শোনা যায় ‘হলকট জওয়ানি’ গানে নাচার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

৬) প্রিয়ঙ্কা চোপড়া: বলিউড থেকে তিনি এখন হলিউডে। তবে ‘রাম চাহে লীলা চাহে’, ‘বাবলি বদমাশ হুই’ গানের সঙ্গে তাঁর নাচ এখনও ভোলেনি দর্শক। আইটেম গানে নাচার জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক দাবি করতেন তিনি।

৭) সমান্থা রুথ প্রভু: পাশের বাড়ির ভাল মেয়ে এমন ভাবমূর্তি ছিল তাঁর। কিন্তু ‘পুষ্পা’ ছবিতে সমান্থার ‘উ অন্তভা’ সেই ভাবমূর্তি ভেঙে চুরমার করে দেয়। লাস্যময়ী রূপে দেখা যায় তাঁকে। ওই নাচের জন্য ৫ কোটি টাকা নিয়েছিলেন তিনি।

৮) সানি লিওন: তাঁর তালিকায় রয়েছে ‘বেবি ডল’, ‘পিঙ্ক লিপস’, ‘লায়লা’র মতো সফল আইটেম গান। অভিনেত্রী নাকি ১.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন একটি গানে নাচার জন্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক