ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ভারত নিয়ামতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অতিরিক্ত দামে পেট্রোল বিক্রিতে জরিমানা ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে আম, লিচু ও ধানের ব্যাপক ক্ষতি ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ রাণীনগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত, ৬ লক্ষাধিক টাকার ক্ষতি গোদাগাড়ীতে জ্বালানি তেল বণ্টনে এসিল্যান্ডের কঠোর নজরদারি পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার

মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ১২০০ পিস ইয়াবা উদ্ধার

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:২৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:২৩:৫১ অপরাহ্ন
মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ১২০০ পিস ইয়াবা উদ্ধার মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ১২০০ পিস ইয়াবা উদ্ধার
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের পাশাপাশি ১২০০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার যুগিহুদা গ্রামে অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় মাদক বিক্রির ৮ লাখ টাকা, মাদক পাচারে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত দেলোয়ার হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও হাতেনাতে আটক হন তার পরিবারের সদস্যসহ তিনজন। পরে বাড়িটি তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৮ লাখ টাকা ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটকরা হলেন দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও জলিলপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মেহেদি হাসান জিসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জব্দ করা টাকা ও মালামাল রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি পলাতক আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার