ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাজশাহীতে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৫:৩১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৫:৩১:০৯ অপরাহ্ন
রাজশাহীতে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রাজশাহীতে হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা
উত্তরের হিমেল বাতাস ও কুয়াশার কারণে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় নগরজুড়ে শীতের প্রকোপ ছিল চোখে পড়ার মতো। এতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে, দেরিতে খুলছে দোকানপাটও।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা থেকেই উত্তর দিক থেকে অবিরাম হিমেল হাওয়া বইছে। রাতভর কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক। সকালে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিম্নআয়ের মানুষের ওপর।

শীতের কারণে জীবিকার তাগিদে কাজে বের হতে ভোগান্তির কথা জানান রাজশাহী নগরীর কাজলা এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাজ্জাদ কালু। তিনি বলেন, ভোরে বের হওয়ার কথা ছিল, কিন্তু বাতাস এত ঠান্ডা যে বের হতে পারিনি। পরে সকাল সাতটার দিকে বের হয়েছি। হিমেল হাওয়ায় কাজ করা খুব কষ্টকর হয়ে গেছে। হাতে গ্লাভস না থাকলে ঠান্ডায় হাত জমে যায়।

একই এলাকার স্কুলছাত্রী অওরা জানায়, আজ স্কুল নেই, কোচিংয়ে যাচ্ছি। শুক্রবার এত শীত লাগেনি। শনিবার হিমেল হাওয়ার কারণে শীত অনেক বেশি লাগছে। সকালে বের হওয়া খুব কঠিন।

এদিকে জামালপুর রেল বস্তির বাসিন্দাদের মধ্যে শীতজনিত দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিভিন্ন বয়সের মানুষ আগুন জ্বেলে শরীর গরম রাখছেন। কেউ চায়ের কাপ হাতে কাঁপছেন, কেউ মোটা কম্বলে মুড়ে নীরবে বসে আছেন। বস্তিবাসীদের অভিযোগ, এখনো সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। ফলে গরম কাপড়ের অভাবে তারা চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান বলেন, শুক্রবারের তুলনায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে।

শুক্রবার সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বেড়েছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান