ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

শরীফ ওসমান হাদির হত্যাকে ঘিরে উত্তেজনা, রাজশাহীতে বিজিবির তিন প্লাটুন মোতায়েন

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ১২:৪৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০১:০৫:৩৬ পূর্বাহ্ন
শরীফ ওসমান হাদির হত্যাকে ঘিরে উত্তেজনা, রাজশাহীতে বিজিবির তিন প্লাটুন মোতায়েন শরীফ ওসমান হাদির হত্যাকে ঘিরে উত্তেজনা, রাজশাহীতে বিজিবির তিন প্লাটুন মোতায়েন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গত ১৮ ও ১৯ ডিসেম্বর মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ মোতায়েন কার্যক্রম পরিচালনা করে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে রাজশাহী মহানগরীতে বিক্ষুব্ধ ছাত্রসমাজ ও সাধারণ জনগণের অংশগ্রহণে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়।

উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবি মোতায়েনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের সীমান্ত অতিক্রম রোধে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম