ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সিংড়ায় প্রতিপক্ষের হামলা, লুটপাট ১০ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৪২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৪২:২৬ অপরাহ্ন
সিংড়ায় প্রতিপক্ষের হামলা, লুটপাট ১০ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ সিংড়ায় প্রতিপক্ষের হামলা, লুটপাট ১০ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ
বোরো ধানের বীজতলায়  পানি সেচ কে কেন্দ্র করে দু'পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও  লুটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। 

নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের ইছল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ৯ টায় ইছল বাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) ও মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির কাছে ডোবা  পুকুর থেকে বৈদ্যুতিক মটর দিয়ে বোরো ধানের বীজতলায় পানি সেচের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পুকুর মালিক ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) বাঁধা দেয়। এতে দু'পক্ষের বাকদ্বন্দ্বিতা শুরু হলে এক পর্যায়ে  মালেক ও শাহাদতের নেতৃত্বে  প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল  আব্দুল সালামের বাড়িতে হামলা চালায়।  

ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী মোছাঃ  বুলবুলি বেগম (৪০) জানান, অতর্কিত হামলায় আমার ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ, এলইডি টিভি  ভাংচুর করে।  এছাড়া আমার প্রবাসী ছেলের পাঠানো নগদ ৫ লাখ টাকা সহ ৩ ভরি স্বর্ণের গহনা  লুট করে নিয়ে গেছে। সব মিলে আমাদের ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। আমরা বিচাই চাই।

এ বিষয়ে জানতে চাইলে  অভিযুক্ত মোঃ শাহাদাত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) জানান, বাড়িতে হামলার অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া বিবাদ যা কিছু হয়েছে রাস্তার ওপরে । পরে গ্রামের প্রধানগণ দুই পক্ষকেই থামিয়ে দিয়েছেন।

সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর জানান,  অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি