ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে ১০ দিন ধরে অনশনে তরুণী প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পুলিশ সদস্য আটক সিরাজগঞ্জে মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণ, এস,এস,সি-২০২৬ পরিক্ষার্থীদের দোয়া ‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! পত্রলেখার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ, কড়া জবাব উর্ফীর পীরগঞ্জে দুই দিনের বিজ্ঞান মেলা কয়েক ঘণ্টায় শেষ দেশে ফিরে গেলেন আইসিইর হাতে আটক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমেইসা নিউ ইয়র্কের কুইন্সের বাস্কেটবল কোর্টে গুলিতে কিশোর নিহত শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তানোরে প্রবেশপত্র আটকে টাকা আদায় প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা! বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি দেখতে’ বলে আলোচনায় ক্রিকেটতারকা, তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন চহল! আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সালামনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক? কুড়িগ্রামে খাটের নিচ থেকে মিলল প্রায় দুই মণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পাথরবোঝাই ট্রাকে পাঁচ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ রক্তাক্ত অবস্থায় মায়ের মরদেহের পাশে রাত কাটাল শিশু আবির সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়

রাণীনগরে মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরি

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৩৬:৫৯ অপরাহ্ন
রাণীনগরে মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরি রাণীনগরে মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরি
নওগাঁর রাণীনগরে একটি মসজিদের সামনে থেকে দুইটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল দু’টি চুরির ঘটনাটি ঘটে। এই চুরির ঘটনার পর থেকে ওই এলাকায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।

উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার একটি ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল ও কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার নামে একজনের একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়েছে।

ডিসকভার মোটরসাইকেলের মালিক নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এশার নামাজ পরার জন্য রাত সাড়ে ৭টার আগে মোটরসাইকেল নিয়ে আবাদপুকুর বাজার মসজিদে যাই। সেখানে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করি। নামাজ শেষে বের হয়ে দেখি আমার লাইসেন্স করা ১১০সিসি ডিসকভার মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া মসজিদের সামনে থেকে একই সময় বাচ্চু নামে একজনের আরেকটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি গেছে। এই চুরির ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয়