ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

ভেকুর চাকায় পিষে তরুণ হত্যা ৭ জনের নামে মামলা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:২৯:৫৫ অপরাহ্ন
ভেকুর চাকায় পিষে তরুণ হত্যা ৭ জনের নামে মামলা ভেকুর চাকায় পিষে তরুণ হত্যা ৭ জনের নামে মামলা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় ভেকুর চাকায় পিষে আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যা করা হয়েছে।এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নিহত জুবায়েরের পিতা রফিকুল ইসলাম বাদি হয়ে মোহনপুর থানায় মামলাটি করেন। তাদের বাড়ি উপজেলার বড় পালশা গ্রামে।

এদিকে মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ভেকু চালক আব্দুল হাকিমকে (২৮)  গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাসিন্দা। ঘটনার পর বুধবার রাতেই তাকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বুধবার রাতে বড় পালশা বিলে পুকুর খননে বাধা দিতে গিয়ে ভেকুর চাকায় পিষ্ট হয়ে নিহত হন আহমেদ জুবায়ের। ঘটনার পর তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী বলেন, জুবায়ের হত্যার ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে অন্যান্য আসামিদের নাম এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাতে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে আবাদি জমিতে অবৈধভাবে পুকুর খননকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের বাধার মুখে ভেকুর চাকায় পিষ্ট হয়ে জুবায়ের নিহত হন। শতাধিক মানুষের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনার পর উত্তেজিত জনতা একটি ভেকু ও স্থানীয় এক বিএনপি নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার