ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:১৭:১২ অপরাহ্ন
মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান
দলীয় নেতা-কর্মীসহ সমগ্র দেশবাসীর বহু প্রতীক্ষার পর ঘনিয়ে আসছে ঐতিহাসিক সেই মাহেন্দ্রক্ষণ। ২৫ ডিসেম্বর বড়দিনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তিনি।

বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

উড়োজাহাজটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।

বিএনপি নেতা-কর্মীরা তাদের শীর্ষনেতা ও দলের কান্ডারি তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখতে চান। এজন্য বিমানবন্দরে কিংবা তার আশপাশ এলাকায় লাখ লাখ মানুষের জমায়েতের মাধ্যমে নজিরবিহীন গণসংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে। প্রিয় নেতাকে বরণ ও স্বাগত জানাতে বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করে একটি সংবর্ধনা কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীতে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। এ লক্ষ্যে সালাহউদ্দিন ও রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল বিমানবন্দর এলাকা সরেজমিন পরিদর্শন করেছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ প্রতিনিধিদলে ছিলেন।

তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ‘ঐতিহাসিক এবং মানুষের উপস্থিতি হবে স্মরণীয়’ বলে জানান সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমরা চাই তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। আগামী ৫৫ বছরের ইতিহাসেও যেন এমন কোনো ঐতিহাসিক ঘটনা আর না ঘটে, সেভাবেই দিনটিকে স্মরণীয় করে রাখার আয়োজন চলছে। সারা দেশের মানুষ এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বীরের বেশে দেশে ফিরছেন। তাঁকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দেওয়ার জন্য বাস, ট্রেন, লঞ্চসহ নানা যানবাহনে করে লাখ লাখ মানুষের সমাগমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভেশনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের তথা রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন জানানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এ দেশের গণতন্ত্রের রক্ষাকবচ এবং আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন- তাঁকে দেখার জন্য দেশের সমস্ত জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে আমরা গণতন্ত্রকে অবমুক্ত করতে পেরেছি। এই ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক সংগ্রামে টানা ১৬-১৭ বছর তিনি নেতৃত্ব দিয়েছেন।

‘তারেক রহমানকে রাজধানীর ৩০০ ফিট এলাকা- নাকি অন্য কোথাও সংবর্ধনা দেওয়া হবে’- এমন প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির এ নেতা বলেন, আমরা জায়গাগুলো দেখছি। যেহেতু বাংলাদেশের জনগণ তাঁকে এক নজর দেখার জন্য ও কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে- এ বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। তবে জনদুর্ভোগের বিষয়টিও মাথায় রাখা হচ্ছে। জনদুর্ভোগ যাতে না হয়, সেটাও বিবেচনায় আছে। আমরা সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করছি, চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের