ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা

ফটিকছড়ির হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১০:৪৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১০:৪৮:৫৬ অপরাহ্ন
ফটিকছড়ির হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর গ্রেপ্তার ফটিকছড়ির হত্যা মামলার পলাতক আসামি ২৪ বছর পর গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজাউদৌলাকে দীর্ঘ ২৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফটিকছড়ি থানার মামলা নম্বর ১৭(৫)০১, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সুজাউদৌলা চট্টগ্রাম জেলার ভূজপুর থানার এলাকায় অবস্থান করছেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. সুজাউদৌলা (৫৪) ভূজপুর থানাধীন ভূজপুর এলাকার বাসিন্দা। তিনি সাদিক আহম্মদ প্রকাশ বাদশার ছেলে।

র‌্যাব সূত্রে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার