ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭

তানোরে ফের ফসলি জমি নস্ট করে হিমাগার নির্মাণ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:০০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:০০:৫৫ অপরাহ্ন
তানোরে ফের ফসলি জমি নস্ট করে হিমাগার নির্মাণ তানোরে ফের ফসলি জমি নস্ট করে হিমাগার নির্মাণ
রাজশাহীর তানোরে রহমান গ্রুপ ফের গভীর নলকুপের স্কীমভুক্ত তিন ফসলি জমি নস্ট করে হিমাগার নির্মাণ করছে। এলাকায় শিল্প-কারখানা হোক সেটা সবাই চাই।তবে ভাতের থালায় লাথি (তিন ফসলি জমি নস্ট) মেরে নয়। পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্প-কারখানা গড়ে তোলা হোক। এদিকে হিমাগার নির্মাণের জন্য তিন ফসলী জমি ও নয়নজুলি ভরাটের দায়ে স্কেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারী জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।

প্রত্যক্ষদর্শীরা জানান,এসিল্যান্ড সাহেব আশার খবরে ভেকু দালাল মধু প্রায় দ্বিগম্বর হয়ে ভোঁ-দৌড়ে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) কলেজ পাড়া থেকে ভেকু মেশিনের ব্যাটারী জব্দের ঘটনা ঘটে। এর আগে জমি ভরাটের জন্য রহমান হিমাগার থেকে পঁচা দুর্গন্ধ যুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়েছে।পঁচা আলুর দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীসহ এলাকার সাধারণ মানুষ।

জানা গেছে,রাজশাহীর তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও তিন ফসলি কৃষি জমি ভরাট করা হচ্ছে। জমি ভরাট করতে সরকারি রাস্তার ধারের তাল গাছ নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্ব্যাতলা ব্রীজ সংগ্ন বিএমডিএর গভীর নলকুপের কমান্ড এরিয়ায় রহমান গ্রুপের রহমান হিমাগার নির্মাণের জন্য প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি কেনা হয়। সেই জমি ভরাটের জন্য প্রথমে পঁচা দুর্গন্ধযুক্ত আলু রাস্তার ধারে ফেলা হয়।গত বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ কলেজ সংলগ্ন এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরে করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়।জমি ভরাট করতে রাস্তার ধারে বিএমডিএ'র রোপিত ছোট ছোট তালগাছ নষ্ট করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক অভিযান পরিচালনা করে কৃষি জমি ভরাটের সত্যতা পেয়ে ভেকু মেশিনের ব্যাটারী জব্দ করেন।তবে ভেকু দালাল ও চালক পালিয়ে যায়।

এদিকে ভেকু মেশিনের ঠিকাদার দাবি করে  মধু নামের একব্যক্তি ঘটনার কথা শিকার করে জানান, মাটি ভরাট করার জন্য প্রশাসনের অনুমতি নেই নি। একারণে ব্যাটারী জব্দ করেছে, কাজ যখন শুরু হয়েছে, সেটা চলবেই। যারা ব্যাটারী জব্দ করেছেন তারাই আবার ব্যাটারি ফেরত ও কাজের অনুমতি দিবেন বলেও তিনি দম্ভোক্তি প্রকাশ করেন। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। কারণ তানোরে তাদের তিনটি হিমাগার রয়েছে।সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি এটিও নির্মান হবে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক জানান, কৃষি জমি ভরাট করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় ব্যাটারী জব্দ করা হয়েছে। মাটি ভরাট করতে রাস্তার ধারের বিএমডিএ'র রোপিত তাল গাছ নষ্ট করা হয়েছে কোন ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে, তিনি জানান এবিষয়ে জানা ছিল না, শুক্রবার লোক পাঠিয়ে গাছ নষ্টের ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ