ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা

পঞ্চগড় সদর উপজেলা আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:২১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:২১:২৬ অপরাহ্ন
পঞ্চগড় সদর উপজেলা আখ ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড়
 
মোঃ মোহন মিয়া স্টাফ রিপোর্টার পঞ্চগড় : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। 
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সাড়ে ৯ মাইল এলাকায় সুমেত আলীর আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সুমেত আলীর আখ ক্ষেতে আখ কাটার জন্য শ্রমিকরা গেলে মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শুরু করেছে। একই সাথে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে। 
 
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যেহেতু মরদেহটি প্রায় অর্ধগলিত তাই হত্যা না অন্যকিছু তা বোঝা যাচ্ছে না। পুলিশের পাশাপাশি সিআইডির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক