ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২ ভূঞাপুরে ধানক্ষেতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ রাজশাহীতে মদ্যপানে অসুস্থ হয়ে কলেজছাত্রের মৃত্যু চারঘাটে স্বামীকে পিটিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের বাঁশখালীতে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৩ আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক আয়াতুন নূর – সূরা আন-নূর ২৪:৩৫ এর আকাদেমিক ব্যাখ্যা, হাদিস ও আকীদাগত দিক রাণীশংকৈলে দুই দপ্তরের রশি টানাটানিতে ভোগান্তি, ২ মাসেও মেলেনি সেবা লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিয়ামতপুরে ৮০০পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২ ​সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজবাড়ীর রুপপুরে আরজেবি হেলথ কেয়ারের মেডিকেল ক্যাম্প, হাম-রুবেলা বিষয়ে সচেতনতা সভা রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন মোহনপুরে কবরস্হানের জমি দখলের অভিযোগ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মুটিং বিষয়ক কর্মশালা নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন রাজশাহীতে নানান আনুষ্ঠানিকতায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আক্কেলপুর চুরির অভিযোগে রাতে যুবক আটক, সকালে মিলল ঝুলন্ত লাশ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৮:২৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৮:২৪:০৬ অপরাহ্ন
আক্কেলপুর চুরির অভিযোগে রাতে যুবক আটক, সকালে মিলল ঝুলন্ত লাশ আক্কেলপুর চুরির অভিযোগে রাতে যুবক আটক, সকালে মিলল ঝুলন্ত লাশ
জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে সুজন হোসেন নামের এক যুবককে গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) রাতে গ্রাম পুলিশের হেফাজতে একটি ঘরে আটকে রাখেন স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন। আজ বৃহস্পতিবার সকালে ওই ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারের হাট অফিসে। পরিবারের দাবি, ইউপি সদস্য সেলিম হোসেন ও তার সহযোগীরা সুজনকে পিটিয়ে হত্যা করেছেন।

সুজন ওই ইউনিয়নের কুমিরপুকুর এলাকার ওসমান আলীর ছেলে। অভিযুক্ত সেলিম ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার রাতে পার্শ্ববর্তী রায়কালী ইউনিয়নের পাইকড়দাড়িয়া গ্রাম থেকে সুজনকে আটক করে নিয়ে আসা হয়।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাইকড় দাড়িয়া গ্রামের সুজনের খালাতো বোনের বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরির অভিযোগে সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা সুজনকে আটক করে।

এরপর স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেনকে খবর দেওয়া হয়। সেলিম মেম্বার রাতেই সেখান থেকে তাকে গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া বাজারের হাট অফিসে এনে মারধর করেন। পরে সুজনকে গ্রাম পুলিশ মানিকের পাহারায় রাতভর সেখানেই রাখা হয়। 

সূত্রের দাবি, সকালে সুজনকে নাশতা করানোর পর ওই কক্ষে আটকে রেখে গ্রাম পুলিশ বাথরুমে যান।

ফিরে এসে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে রাতভর মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

গ্রাম পুলিশ মানিক বলেন, ‘সেলিম মেম্বার রাতে আমাকে ডেকে সুজনকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে বাড়িতে চলে যান। আমি সকালে তাকে নাশতা করিয়েছি।

পরে বাথরুম থেকে এসে দেখি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।’ 

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘একজন ব্যক্তিকে চুরির অভিযোগে ধরে এনে মারধর করে সারা রাত আটকে রাখা অন্যায়। অন্য ইউনিয়নের ঘটনা আমাদের ইউনিয়নে সমাধান করার কথা নয়। ইউপি সদস্য সেলিম হোসেনের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

নিহতের স্ত্রী মারুফা বেগম বলেন, ‘চুরির অভিযোগ তুলে আমার স্বামীকে রাতে ধরে এনে সারা রাত মারধর করা হয়েছে। তার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় ব্যান্ডেজ করা আছে। রাতেই আমার স্বামীকে থানায় দিতে বলেছিলাম। কিন্তু সেলিম মেম্বার ও তার লোকেরা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। স্বামী হত্যার বিচার চাই।’

ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, ইতোপূর্বে সে (সুজন) চুরি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিল। বুধবার রাতে তার খালাতো বোনের বাড়ি থেকে ৭০ হাজার টাকা চুরির ঘটনায় তাকে আটক করে কাশিড়া বাজারের হাট অফিসে নিয়ে আসা হয়। সে টাকা চুরির ঘটনা স্বীকার করে। তখন পুলিশে খবর দিলে সকালে তাকে থানায় নিয়ে আসতে বলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরে গ্রাম পুলিশের হেফাজতে দিয়ে বাড়ি আসি। সকালে জানতে পারি সুজন নাশতা করার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, তাদের রাতেই সুজনকে থানায় নিয়ে আসার কথা বললেও তারা থানায় নিয়ে আসেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় সুজনের লাশ পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের

বিকল্প উৎস ব্যবহারে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আহ্বান, রুয়েট উপাচার্যের