ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হাদির বোনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৮:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৮:১৮:৪৭ অপরাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হাদির বোনের হুঁশিয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হাদির বোনের হুঁশিয়ারি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে তার পরিবার। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসমান হাদির বোন ও ভগ্নিপতি। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ওসমানের বিদ্যাপীঠ ঝালকাঠির নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তার বোন।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে অংশ নেন ওসমান হাদির বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন। 
ওসমানের বোন মাসুমা সুলতানা বিন হাদি বলেন, ‘ওসমান শুধু ভারতের শত্রু নয়, ওসমান এই দেশে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে, লুটের রাজনীতি করে, তাদের শত্রু।’ 

তিনি বলেন, ‘ভারত আমাদের কোনো দিনও বন্ধু ভাবে না। তাই ইনসাফের রাষ্ট্র সেদিন কায়েম হবে, যেদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারব।

এ ছাড়া কোনো কিছুর বিনিময়ে ভারতের আধিপত্যবাদ শেষ হবে না। আমাদের লড়াই থামবে না, এ লড়াই চলবে। ওসমান যেন আরো তীক্ষ্ণ ধারালো হয়ে ফিরে আসে, এই দোয়া চাই।’ 

তিনি আরো বলেন, ‘শুধু ওসমানের মাথায় গুলি লাগেনি সমগ্র বাংলাদেশের মাথা আজ গুলিবিদ্ধ।

স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর গুলি লেগেছে। যখন কোনো রাজনৈতিক আন্দোলন সফল হয়নি, তখন তরুণরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল ওই তরুণদের হাতে-কলমে রাজনীতি শেখানো। কিন্তু তারা কী করল, ওদের গালি দেওয়া শুরু করল। হাঁটুর বয়সী, কোমড়ের বয়সী বলে কটূক্তি করত, আমি বলব ওসমানের মাথায় গুলির জন্য ওরাও দায়ী।

অনুষ্ঠানে ওসমানের ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনারা এখনো ওসমান হত্যাচেষ্টার প্রধান আসামিকে ধরতে পারেননি। এটা আপনাদের চরম ব্যর্থতা। আপনারা চিকিৎসাসহ যেসব সুযোগ-সুবিধার কথা বলছেন, এক ওসমান হাদি বেঁচে থাকলে আমরা এসব কিছুই চাই না। মূল হামলাকারীকে গ্রেপ্তার করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মান নিয়ে চলে যেতে দেওয়া হবে না।’

এনসিপি ঝালকাঠি জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মুফতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জেলা সংগঠক ওমর ফারুক আবু হানিফ, তেজগাঁও থানার যুগ্ম সমন্বয়কারী ইমরান খান, নলছিটি উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক রাকিব ফকির, ইসলামী আন্দোলন নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজালাল হোসাইন জেহাদি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার