ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিকদের ফটক সভা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ তানোর থানায় এসপি'র আকস্মিক পরিদর্শন চোট সারিয়ে নায়কোচিত কামব্যাক! জোড়া গোলে বিশ্বকাপের মহড়া রোনাল্ডোর প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার রোগীর সেবা না করলে কিয়ামতের দিন যে প্রশ্ন করবেন আল্লাহ দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান ‘মাত্র ১৫ বছরে পর্ন সাইটে ছবি, সহপাঠীরা দেখছে...’, আতঙ্কে দিনকাটে জাহ্নবীর

এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ২৪/৭ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিতে বিকাশ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০১:৩৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:৩৭:৫৩ অপরাহ্ন
এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ২৪/৭ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিতে বিকাশ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি এজেন্ট ও ডিস্ট্রিবিউটরদের ২৪/৭ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দিতে বিকাশ-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি
দেশব্যাপী মোবাইল আর্থিক সেবাদানকারী এজেন্ট, ডিস্ট্রিবিউটর এবং মার্চেন্টদের অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেওয়ার লক্ষ্যে বিকাশ লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

২৮ মে ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান এবং বিকাশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর
অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

এই চুক্তির ফলে এখন থেকে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট পরিচালনাকারী বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংকের এসএমই কারেন্ট অ্যাকাউন্টের ফান্ড ব্যবহার করে তাঁদের বিকাশ ওয়ালেটের জন্য ই-মানি কিনতে পারবেন এবং যেকোনো সময় ই-মানিকে ব্যাংক ডিপোজিটে রূপান্তর করতে পারবেন। এর ফলে ম্যানুয়াল ক্যাশ হ্যান্ডলিংয়ের প্রয়োজনীয়তা এবং পরিচালনগত ঝুঁকি হ্রাস পাবে।

এই চুক্তির লক্ষ্য হলো, দেশজুড়ে বিকাশ-এর তিন লক্ষেরও বেশি এজেন্ট এবং ডিস্ট্রিবিউটর-সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ককে সেবা দেওয়া। এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ট্রানজ্যাকশন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এসএমই ব্যাংকিংয়ে উদ্ভাবনের ওপর জোর দেবে। ক্লায়েন্টদের কাছে দেশের সবচেয়ে পছন্দের ট্রানজ্যাকশন ব্যাংক হওয়ার যাত্রায় এই চুক্তিটি ব্র্যাক ব্যাংকের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এই চুক্তির বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, “আর্থিক লেনদেন ক্রমশ ডিজিটালাইজড হচ্ছে। এর সাথে তাল মিলিয়ে ট্রানজ্যাকশন ব্যাংক হিসেবে আমাদেরও গ্রাহক চাহিদার ধরন ও ব্যপ্তির বিষয়টি মাথায় রেখে ভূমিকা পালন করতে হবে। এই চুক্তিটি আমাদের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করার যাত্রায় একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

আমাদের লক্ষ্য হলো, বিজনেসকে সহজ উপায়ে ম্যানুয়াল থেকে অটোমেটেড প্রক্রিয়ায় রূপান্তরিত করতে সহায়তা করা।” কামাল কাদির বলেন, “আমরা একটি ক্যাশলেস ও কানেক্টেড অর্থনীতি তৈরির লক্ষ্যে কাজ করছি, যাতে এজেন্ট ও বিজনেস দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে ফান্ড ব্যবস্থাপনা করতে পারে। ব্র্যাক ব্যাংকের সাথে এই চুক্তির ফলে ট্রাস্টেড ব্যাংকিং চ্যানেলের মধ্যমে ডিজিটাল লেনদেনের এই ভিশন বাস্তবায়ন আরও সহজ হবে আমরা বিশ্বাস করি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭