ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৭:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৭:৫৩:০৬ অপরাহ্ন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
 
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার 
(১৮ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক ও বিএনপি নেতা ফেরদৌস আলম মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম ও হজরত আলী প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীর পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানে যেতে আগ্রহীদের প্রতারণা ও হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। টিটিসি প্রশিক্ষক সাদেকুল ইসলাম বলেন, বিদেশে গিয়ে টিকে থাকতে হলে প্রশিক্ষণ ও দক্ষতার বিকল্প নেই। তিনি বিদেশ গমনেচ্ছুদের সরকারিভাবে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম বলেন, প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশি প্রবাসীরা আরও এগিয়ে থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিদেশে যেতে ইচ্ছুকদের সচেতন থাকার পাশাপাশি অন্তত একটি দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার