ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে আটক অর্চনা সুরিনকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৬:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৬:৩৮:৪৭ অপরাহ্ন
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে আটক অর্চনা সুরিনকে ফেরত দিল বিএসএফ প্রেমের টানে সীমান্ত পেরিয়ে ভারতে আটক অর্চনা সুরিনকে ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক থাকা বাংলাদেশি নারী নাগরিক অর্চনা সুরিনকে (২৭) দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্চনা সুরিনকে আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা অর্চনা সুরিন দিনাজপুর জেলার সদর উপজেলার রাজবাড়ী এলাকার জোসেফ সুরিনের মেয়ে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন থেকে প্রাপ্ত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক বাংলাদেশি নাগরিক অর্চনা সুরিনকে ফেরত দেওয়ার লক্ষ্যে বিএসএফের ৫৭ ব্যাটালিয়নের মাধবপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন রসুলপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৯৯/১ এস-এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) এলাকায় অনুষ্ঠিত হয়। এতে আমড়া কোম্পানি কমান্ডার অংশগ্রহণ করেন।

পতাকা বৈঠকে অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হওয়ার পর বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

জিজ্ঞাসাবাদে আটক অর্চনা সুরিন জানান, তিনি দীর্ঘদিন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। ওই সময় ফেসবুকের মাধ্যমে ভারতীয় নাগরিক দিপংকরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে চলতি বছরের ১২ ডিসেম্বর ভারতীয় নাগরিক রানার সহযোগিতায় তিনি শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দিপংকরের বাড়িতে যান। পরে দিপংকরের পরিবার বিয়েতে অসম্মতি জানিয়ে পতিরাম থানা পুলিশকে খবর দিলে ১৪ ডিসেম্বর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিএসএফের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, অর্চনা সুরিনকে গ্রহণের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার