ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

পতেঙ্গায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা-সহ মাদক কারবারী নাছিম গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৬:৩০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৬:৩০:৩০ অপরাহ্ন
পতেঙ্গায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা-সহ মাদক কারবারী নাছিম গ্রেফতার পতেঙ্গায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা-সহ মাদক কারবারী নাছিম গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ইয়াবা-সহ মো. নাছির প্রকাশ নাছিম (৫০), নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার  করেছে র‌্যাব-৭। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কাঠগড় ধুমপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার মূল্য সাড়ে ৪ কোটি টাকা।

গ্রেপ্তার মাদক কারবারী মো. নাছির প্রকাশ নাছিম (৫০)। তিনি পূর্ব কাঠগড়, উত্তর পতেঙ্গা এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী পতেঙ্গার কাঠগড় এলাকায় একটি বসতবাড়িতে অবৈধভাবে ইয়াবা মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে জনৈক নাছিমের নির্মাণাধীন ভবনের সামনে অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করে। এ সময় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো ও নীল রঙের কাঁধ ব্যাগের ভেতর কস্টটেপে মোড়ানো অবস্থায় ১৫টি প্যাকেট থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত নাছির স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দামে বিক্রি করে আসছিলেন।

র‌্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে পূর্বে দুটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ