ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

​নগরীতে ইয়াবা ও গাঁজা-সহ ৭জন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৫:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৫:৪১:১৪ অপরাহ্ন
​নগরীতে ইয়াবা ও গাঁজা-সহ ৭জন মাদক কারবারি গ্রেফতার ​নগরীতে ইয়াবা ও গাঁজা-সহ ৭জন মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা, রাজপাড়া থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাত ১০টা থেকে শুরু করে বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৯ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মোঃ ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মোঃ ডালিম শেখ (৪৮), মোঃ আসিক (২২), মোঃ নাহিদ (৩১), মোঃ হানিফ (৪০) ও মোঃ রাব্বি (২১)।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার রাত পৌনে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা এবং নগদ অর্থ-সহ মাদক কারবারি সোলেমান ও ইসমাইলকে গ্রেফতার করেন রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে এসআই মোহাম্মদ হাসান আলী ও সঙ্গীয় ফোর্স। 

এছাড়াও বুধবার ভোররাতে পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ আসিককে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম গাঁজাসহ ডালিম শেখকে এবং একই রাতে বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে নাহিদকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। 

এদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ হানিফ ও রাব্বিকে গ্রেফতার করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় বর্তমানে ৬টি মাদক মামলা চলমান রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সকলেই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃদ মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা