ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

নগরীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লংমার্চ পুলিশি বাধায় পণ্ড

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৫:২৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৫:২৪:০৪ অপরাহ্ন
নগরীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লংমার্চ পুলিশি বাধায় পণ্ড নগরীতে জুলাই যোদ্ধাদের ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে লংমার্চ পুলিশি বাধায় পণ্ড
রাজশাহীতে জুলাই ৩৬ মঞ্চ-এর ব্যানারে আয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও ও লংমার্চ কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নগরীর ভদ্রা মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি হাইকমিশন কার্যালয়ের অদূরেই আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতায় জুলাই ৩৬ মঞ্চ দুপুর ১২টায় ভদ্রা মোড় থেকে লংমার্চের ডাক দেয়। কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১টার দিকে মিছিলটি সহকারী ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে গন্তব্য থেকে প্রায় ১০০ মিটার দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করে সামনে যাওয়ার অনুমতি চাইলে পুলিশ তা নাকচ করে দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা জোরপূর্বক এগোতে চাইলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, এ সময় পুলিশ জুলাই যোদ্ধা দুই নারী-সহ তাদের গায়ে হাত তুলেছে।

বাধার মুখে আন্দোলনকারীরা সেখানেই বসে পড়েন এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকায় তারা হাইকমিশন অফিস পর্যন্ত পৌঁছাতে পারেননি। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সার্বিক পরিস্থিতি নিয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-কমিশনার গোলাম রাব্বানী শেখ বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ কাজ করেছে। যদি কোনো পুলিশ সদস্য শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে থাকেন, তবে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় স্থানান্তরের বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সিআরটি সদস্য মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা