ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবি রাজশাহীর নাগরিকদের

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৪৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৪৭:৪৪ অপরাহ্ন
ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবি রাজশাহীর নাগরিকদের ঋত্বিক ঘটকের বসতভিটা সংরক্ষণের দাবি রাজশাহীর নাগরিকদের
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চলচ্চিত্রকার ‘ঋত্বিক কুমার ঘটক’ এর বসতভিটা ভাঙার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ ঐতিহ্যবাহী এই বসতভিটা সংরক্ষণে কতিপয় দাবি ও প্রস্তাবনিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্ট এ রাজশাহীর নাগরিকবৃন্দের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ঋত্বিক কুমার ঘটক সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে একজন যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, এবং ‘তিতাস একটি নদীর নাম’, অযান্ত্রিক প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চলচ্চিত্রকারের এসব চলচ্চিত্র বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রের পাঠ্য হিসেবে স্বীকৃত। এই মহান চলচ্চিত্রকারের একটি বসতভিটা রাজশাহী শহরের মিঞাপাড়ায়। বিগত ৫ আগস্ট সরকার পতনের পর তার বসতভিটাটি গুড়িয়ে দেয়া হয়। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল এই বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এটি সেভাবে আছে সেভাবেই থাকবে। কিন্তু গত ১৬ ডিসেম্বর ২০২৫ বিজয় দিবসের দিনে হোমিওপ্যাথিক কলেজ কর্তৃপক্ষ আবারো সেখান থেকে ঋত্বিকের শেষ স্মৃতিচিহ্নটুকুও মুছে ফেলার চেষ্টা করে। এবং এই ইটগুলো শহরের অদূরে অবস্থিত খড়খড়ি বাইপাস এলাকায় শাহমখদুম নার্সিং কলেজের পাশে এক পুকুর ভরাট করার উদ্দেশ্যে ফেলা হয়। একইসাথে দুটি ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে একদিকে ঐতিহ্য ধ্বংস অপরদিকে পুকুর ভরাট।

মানববন্ধনে রাজশাহীর চলচ্চিত্রসংসদকর্মী, সামাজিক-সাংস্কৃতিক-যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং অবিলম্বে ‘ঋত্বিক কুমার ঘটক’ এর পৈতৃক বসতভিটা ভাঙ্গা এবং তার অবশিষ্ট স্মৃতিটুকু মুছে ফেলার সাথে সংশ্লিষ্টদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি, ঋত্বিক ঘটকের বসতভিটা থেকে সরিয়ে নেয়া ঐতিহ্যবাহী ইটগুলো দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবিসহ ঐতিহ্যবাহী এই বসতভিটা সংরক্ষণের জোর দাবি জানায়।

স্মারকলিপির অন্যান্য দাবিসমূহ হলো:
ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতবাড়ির টিকে থাকা অংশের (০.১৬০৩ একর) জমি সংরক্ষণ করে তাতে পরবর্তীকালে ঋত্বিকের নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য উক্ত জমি অবমুক্ত ঘোষণা করতে হবে; রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক সামরিক শাসক এরশাদের সময়ে এই জমি ইজারা পায়। এই ইজারা পুনর্বিবেচনা করতে হবে এবং ইজারা বাতিল করে এই বসতভিটা স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে; ঋত্বিক কুমার ঘটকের বসতভিটার অবশিষ্ট অংশটুকুর (০.১৬০৩ একর) চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে সংরক্ষিত করতে হবে। একই সঙ্গে ‘ঋত্বিক কমপ্লেক্স’ নির্মাণের জন্য নির্ধারিত স্থান” লেখা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করতে হবে; পরবর্তীকালে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’ ভবন নির্মাণ করতে হবে মূলত ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটার আবহকে কেন্দ্র করে। সেখানে গড়ে তুলতে হবে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ এবং ‘ঋত্বিক ফিল্ম ইন্সটিটিউট’ যেখানে চলচ্চিত্রবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হবে। আরও থাকবে ঋত্বিক সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, এক্সিবিশন গ্যালারি, বিভিন্ন ধরণের ল্যাব, গ্রন্থাগার, প্রভৃতি। থাকবে সাংস্কৃতিক কর্মীদের জন্য বিশ্রামাগারসহ চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা।

ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির নির্বাহী সদস্য মো. আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় এবং সভাপতি নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা আহসান কবীর লিটন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. মাহমুদ হোসেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহীর সাধারণ সম্পাদক নাদিম সিনা, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন স্বণন এর সভাপতি মিজান শেখ, তীর্থক নাটক এর সভাপতি আনোয়ার আমজাদ সজল,  নারী নেত্রী ও সাংস্কৃতিক কর্মী ঈশিতা ইয়াসমিন, ছাত্র অধিকার পরিষদ রাজশাহীর সভাপতি তাহমিদ জাকিসহ প্রমুখ।

৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি ও প্রস্তাবনা রাজশাহীর বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয় এবং একই দাবি সম্বলিত স্মারকলিপি ও প্রস্তাবনা রাজশাহীর জেলা প্রশাসক কে প্রদান করা হয়েছে। এবং অনুলিপি সংস্কৃতি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবগণসহ সংশ্লিষ্ট সকল কর্র্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার