ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

কোন ৫ মশলা রান্নায় বেশি ব্যবহার করলে জব্দ হবে রোগবালাই

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:৩৮:১৬ অপরাহ্ন
কোন ৫ মশলা রান্নায় বেশি ব্যবহার করলে জব্দ হবে রোগবালাই ফাইল ফটো
ডায়াবিটিস মানেই জীবনে চলে আসে হাজার রকম বিধি-নিষেধ। অতিরিক্ত মাত্রায় ক্যালোরি এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়া, কম ঘুমোনো, অবসাদ, উদ্বেগজনিত বিভিন্ন সমস্যার কারণে শর্করার মাত্রা ওঠানামা করতে শুরু করে। ঘরে ঘরে সেই কারণে এখন ডায়াবেটিকদের সংখ্যা বাড়ছে। ডায়াবিটিসকে বশে রাখতে হলে খাওয়াদাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নিয়ম মেনে শরীরচর্চা, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি রোজের ডায়েটে কিছু মশলা রাখলেও এই রোগকে জব্দ করা যায়।

আদা: প্রদাহ কমানোর ক্ষমতা থেকে জীবাণুনাশ, সব মুশকিল আসানেই আদা ব্যবহার করা হয়। আদার রস শরীরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে। আর ইনসুলিনের মাত্রা ঠিক থাকলে নিয়ন্ত্রণে রাখা যায় রক্তের শর্করার মাত্রাও। আদা দেওয়া চা খেলেও উপকার পাবেন।

মেথি: মধুমেহ রোগ নিয়ন্ত্রণে মেথি বেশ কার্যকর। সকালে মেথি ভেজানো জল হোক বা রান্নায় মেথি ফোড়ন, যে ভাবেই মেথি ব্যবহার করবেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে তাতেই।

দারচিনি: ডায়াবেটিকদের জন্য দারচিনি ভীষণ উপকারী। অল্প দারচিনির গুঁড়ো যদি রোজ রান্নায় ব্যবহার করা যায়, তবে শরীরে অনেক বেশি সক্রিয় থাকে ইনসুলিন হরমোন। আর তাতেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। রোজ নিয়ম করে দারচিনি ভেজানো জল খেলেও উপকার পাবেন।

জয়িত্রী: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর জয়িত্রীও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চায়ের মধ্যে জয়িত্রী মিশিয়ে খেলে ডায়াবেটিক রোগীরা উপকার পাবেন।

হলুদ: হলুদে থাকা কারকিউমিন নামক যৌগ রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এ ক্ষেত্রে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক