ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

আইপিএল চলাকালীন মোস্তাফিজ শুধু ৮ দিনের জন্য বাংলাদেশের

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:১০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:১০:০০ অপরাহ্ন
আইপিএল চলাকালীন মোস্তাফিজ শুধু ৮ দিনের জন্য বাংলাদেশের ছবি: সংগৃহীত
গত ১৬ ডিসেম্বর আলোড়ন তুলে এবারের আইপিএল নিলামে বিক্রি হয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলের ১৯ আসরের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ, ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

তবে পরের দিন থেকেই গণমাধ্যমে গুঞ্জন, পুরো আইপিএলে খেলার জন্য এনওসি পাচ্ছেন না মোস্তাফিজ। কিন্তু এবার সেই গুঞ্জন উড়িয়ে দিল বিসিবি।

বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আজ (১৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আইপিএলের আসন্ন আসরের পুরোটার জন্যই এনওসি দেওয়া হবে মোস্তাফিজকে। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে আইপিএলের মাঝে ৮ দিনের জন্য দেশে ফিরতে হবে ফিজকে।

আগামী বছরের ২৬ মার্চ থেকে আইপিএলের ১৯তম আসর শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে চলবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র‍্যাঞ্চাইজি আসর। এদিকে, এফটিপির নির্ধারিত ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ওই সিরিজের ওয়ানডে ম্যাচগুলোর জন্য মোস্তাফিজকে পেতে চায় বিসিবি।

এ প্রসঙ্গে ফাহিম বলেন, ‘মোস্তাফিজকে এনওসি দিয়েছি পুরো আইপিএলের জন্য। শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে যে সময়ে থাকবে, ওই সময় সে দেশে ফিরবে। ওই সিরিজের সময়কাল আট দিন।’

আইপিএল বড় মঞ্চ হলেও মোস্তাফিজকে ওই সিরিজে পাওয়ার বিষয়ে বিসিবির দাবিকে যৌক্তিক মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে আসন্ন সবগুলো ওয়ানডে সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। আর ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজ অবশ্যই র‍্যাঙ্কিংয়ে একটু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ হতে পারে টাইগারদের জন্য। দলের সেরা বোলারকে দিয়ে চাপ তৈরির সুযোগটা অবশ্যই হাতছাড়া করতে চাইবে না বিসিবি।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, 'ওটা (সরাসরি ওয়ানডে বিশ্বকাপে জায়গা) নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে, ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি। সে কারণেই এই সিদ্ধান্তটা (মোস্তাফিজকে আট দিনের জন্য এনওসি না দেয়া) নেয়া।'

আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ। আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা এই দুই মাস পুরোপুরি একটি টি-টোয়েন্টির পরিবেশে থাকে। সেখান থেকে এসে ৫০ ওভারের ফরম্যাট খেলাটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে ফাহিম মনে করেন, ওই পর্যায়ের চাপ এবং অভিজ্ঞতা দিয়েই মোস্তাফিজ দলের হয়ে ভালো অবদান রাখতে পারবেন।

তিনি বলেন, ‘ও যে পর্যায়ে খেলবে এবং যে চাপের মধ্যে থাকবে, সেখান থেকে এসে জাতীয় দলে আরও ভালোভাবে অবদান রাখার সম্ভাবনা থাকে। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা দেখেছি, মোস্তাফিজের উপস্থিতি আমাদের দলের শক্তি বাড়ায়।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক