ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে "দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স পাঠিয়ে গড়বো স্বদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রুজিনা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ আল-মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আশীষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার আঃ ওয়াহাব, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল হক, এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী আসির উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সূধীজন প্রমুখ।

এসময় বক্তারা অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা অর্জন করে তারপর বিদেশ যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন প্রবাস ফেরত উপজেলার চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ আতোয়ার। তিনি দালালের খপ্পরে পড়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সে বিষয়টি তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়