ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০২:৪১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০২:৪১:১১ অপরাহ্ন
নিয়ামতপুরে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির কাছ থেকে জোর করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) নিয়ামতপুর সদরে এ ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর মেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ও সংবাদ সম্মেলন করেছেন। 

ভুক্তভোগী ব্যক্তির নাম রফিকুল ইসলাম। বাড়ি উপজেলার ধর্মপুর গ্রামে। আর অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের আইনাল হকের ছেলে সানোয়ার হোসেন। তবে সানোয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম  গতকাল  বুধবার (১৭ ডিসেম্বর)  সকালে জমি ক্রয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান। বেলা আনুমানিক ১২টার দিকে একই গ্রামের বাসিন্দা সানোয়ার ও তার লোকজন রফিকুল ইসলামকে রেজিস্ট্রি অফিস থেকে অন্যত্র নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে নিয়ামতপুর থানা পুলিশ সাব-রেজিস্ট্রি অফিসে এসে খোঁজাখুঁজি শুরু করে।

লিখিত অভিযোগ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা রফিকুল ইসলামকে বি়ভিন্ন স্থানে ঘোরাঘুরি করে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নিয়ামতপুর থানা এলাকায়  রেখে চলে যায়। 

রফিকুল ইসলামের মেয়ে মোসা. কেথি বলেন, 'খবর পেয়ে বেলা প্রায় তিনটার দিকে গিয়ে আমি আমার পরিবারের লোকজন বাবাকে থানা সংলগ্ন এলাকায় অসুস্থ অবস্থায় দেখতে পাই। পুলিশের পরামর্শে বাবাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।' তিনি তাঁর আমার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায়  সুষ্ঠু বিচার দাবী করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সানোয়ারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা (অভিযোগ) অস্বীকার করেন। তিনি দাবি করেন, রফিকুল ইসলামের কাছে তাঁর ৩ লাখ ৭৬ হাজার টাকা পাওনা রয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার