ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার: রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০২:৩৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০২:৩৭:২১ অপরাহ্ন
খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার: রাজশাহী বিভাগীয় কমিশনার খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার: রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ ।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা অপরাধ প্রবণতা বা খারাপ সঙ্গ থেকে দূরে রাখে। এর মাধ্যমে আমাদের শরীরও মন প্রফুল্ল থাকে। খেলাধুলায় সবাইকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে সরকার সব সময় খেলাধুলার আয়োজন করে এসেছে। এটি তার ধারাবাহিক প্রক্রিয়া।

উদীয়মান খেলোয়াড় খুঁজে বের করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, এ প্রতিযোগিতাগুলো আয়োজন করার অন্যতম উদ্দেশ্য একেবারে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করা। আয়োজকদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দর্শকদের উপস্থিতি লক্ষ্য করে তিনি বলেন, গ্যালারিতে দর্শকের উপস্থিতি কম দেখেই বোঝা যায় আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে অনেক দূরে সরে গেছে। এসময় তিনি দর্শকদের খেলার প্রাণ বলে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সংখ্যক দর্শক গ্যালারিতে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদেরকে প্রাণবন্ত রাখে। আমি বেশ কয়েকজনকে দেখেছি যারা ২০ বছর ধরে মাঠেই রয়েছে এবং তারা একই রকমের প্রাণবন্ত রয়েছে। আমরা যতদিন খেলব আমাদের শরীর এবং মন তরুণ থাকবে, তরতাজা থাকবে।

রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত উল্লেখ করে তিনি বলেন, শেষ পর্যন্ত এটি একটি খেলা। এটি যেন বিরোধের কোনো সূত্রপাত না ঘটায়। রেফারি যা সিদ্ধান্ত দিবেন তা আমাদের জন্য চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত নিরপেক্ষ হবে বলে খেলোয়াড়দের নিশ্চিত করেন তিনি।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের অন্য জেলা ক্রীড়া অফিসারগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও প্রশিক্ষক, রেফারি ও দর্শক শ্রোতা।

উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠাতব্য বিভাগীয় পর্যায়ের এ আন্তঃকলেজ এ ফুটবল টুর্নামেন্টে আট জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু