ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৩:২৬ পূর্বাহ্ন
মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ মান্দায় রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দায় রাস্তার কার্পেটিং কাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।এনিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

উপজেলার সদর ইউনিয়নের (ইউপি) চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কার্পেটিং করার ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দৃশ্য দেখে পথচারীরা হতবাক। কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি  হয়েছে। 

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে দেখা যায়  সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং এর বেহাল দশা। স্থানীয় দুলু, জাহাঙ্গীর, পারভীন, রেজাউল অভিযোগ করে বলেন, কাজ দেখভালের দায়িত্বে থাকা মান্দা উপজেলা (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী নজরুল, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সখ্যতা করে পাথর কম, নিম্নমানের তরল বিটুমিন ও ঠান্ডা মিক্সিং দিয়ে লোক দেখানো কাজ করানোর কারনে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, কিছু মাল ঠান্ডা ছিল তাই উঠে যাচ্ছে, নিউজ করার দরকার নেই আপনাদের বিষয়টা দেখছি বলে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। এগুলো ঠিক করে নেওয়া হবে। এ ঘটনায় কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ওয়াহেদুল নবী বলেন, কাজ খারাপ হয়ে থাকলে ঠিক করে দেওয়া হবে। আপনারা সাইডে গেছেন আপনাদের কিছু খরচাপাতি লাগলে বলেন দেওয়া হবে। আর যদি আপনারা নিউজ করেন তাহলে আমি প্রতিবাদ দিব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার