ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

‘যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:৩১:৪৯ অপরাহ্ন
‘যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক ‘যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের’, হত্যার হুমকি প্রসঙ্গে চমক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছিলেন দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ। তাঁদের মধ্যেই ছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

তবে সেই প্রতিবাদী অবস্থানের জের ধরেই এবার গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী। জানালেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার ব্যক্তিগত ফোন নম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে একের পর এক অপরিচিত নম্বর থেকে ফোন আসছে বলে জানান অভিনেত্রী।

এ প্রসঙ্গে এক ফেসবুক লাইভে এসে চমক বলেন, তাকে ইতিমধ্যেই কয়েক শতবার ফোন করা হয়েছে এবং বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’

এরপর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন।

তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসায় বসেও থাকব না।’

অভিনেত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। কেউ তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ উদ্বেগ প্রকাশ করে দ্রুত তাঁর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক