ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫” সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ি নিহত সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাগল ব্যবসায়ি নিহত বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফতেহি! আল্লাহর নির্দেশে যে গুহা থেকে শুরু হয় নবীজির হিজরত হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু গোদাগাড়ীতে ওয়াকফ্ এস্টেটের জমি ইজারা সম্পন্ন রাজশাহীতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মোহনপুরে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিক শীর্ষক মতবিনিময় সভা হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু রামেক হাসপাতালে ছেলের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা এবং সমস্যার কথা জানালেন নায়িকা দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও! তাই কি বড়পর্দা থেকে সরে গেলেন নৌহীদ? বুড়ো হাড়ে ভেলকি, ৭৬ বছরের নানাকে ট্রাইসেপ ডিপ করতে দেখে হতবাক ভক্তেরা, কী লাভ হয় ব্যায়ামটি করলে? জমে ক্ষীর নয়, বরফ হবে ক্যানসার কোষ! হাড়হিম ঠান্ডায় ধ্বংস হবে, এল নতুন থেরাপি হরমুজ এড়িয়ে দেশে আসছে একের পর এক তেলের জাহাজ ঈদুল আজহা সম্ভাব্য তারিখ বিপদে ‘বন্ধু’ পাকিস্তান! আরব সাগরে বিকল ভারতীয় জাহাজ, উদ্ধারে নামল পাক নৌসেনা ইরানে আক্রমণাত্মক অভিযান শেষ ঘোষণা যুক্তরাষ্ট্রের, প্রয়োজনে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি

মুকুট হারালেন মিস ফিনল্যান্ড বিতর্কিত অঙ্গভঙ্গি করে

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:২৮:০৩ অপরাহ্ন
মুকুট হারালেন মিস ফিনল্যান্ড বিতর্কিত অঙ্গভঙ্গি করে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড বিতর্কিত অঙ্গভঙ্গি করে
সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্বকারী সারাহ জাফস বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে চোখের কোণ টেনে চোখ বাঁকা করার ভঙ্গি দেখানো হয় এবং ক্যাপশনে লিখেছেন, ‘এক চীনার সঙ্গে খাচ্ছি’।

মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং সমালোচনা শুরু হয়। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

চোখ বাঁকা করে দেখানো ভঙ্গি পূর্ব এশীয়দের প্রতি চরম অবমাননাকর হিসেবে বিবেচিত হয়। এই ঘটনার রেশে শুধুমাত্র সারাহ নন, সমালোচনার মুখে পড়েছে ফিনল্যান্ডের জাতীয় বিমান সংস্থা ‘ফিনএয়ার’ও।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো মন্তব্য করেন, সারাহর অঙ্গভঙ্গি ‘কাণ্ডজ্ঞানহীন’ এবং বলেন, ‘উদ্ভূত এই বিতর্ক ফিনল্যান্ডের ভাবমূর্তি নষ্ট করছে।’

বিবিসি জানিয়েছে, এরই মধ্যে ২২ বছর বয়সী সারাহর ‘মিস ফিনল্যান্ড’ মুকুট কেড়ে নেওয়া হয়েছে।

যদিও সারাহ জাফস দাবি করেছেন, ছবিতে দেখানো ভঙ্গি রাতের খাবারের সময় মাথাব্যথার কারণে হয়েছিল। এ ছাড়া ফিনল্যান্ডের ট্যাবলয়েড ‘ইলতা-সানোমাত’-এর প্রতিবেদনে তিনি জানিয়েছেন, ১১ ডিসেম্বরের ওই পোস্টে তার অনুমতি ছাড়াই এক বন্ধু আপত্তিকর ক্যাপশন জুড়ে দেয়।

সারাহ ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘এটি অনেক মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। এমনটি করা মোটেও উদ্দেশ্য ছিল না।

মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের প্রেক্ষাপট ও বৈচিত্র্যকে সম্মান করা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে ক্ষমা চাওয়ার এই পোস্টকেও সমালোচনা করা হয়েছে। কারণ ক্যাপশনটি ফিনিশ ভাষায় লেখা এবং সমালোচকরা বলেছেন, ‘ফিনল্যান্ডের বাইরে চীনারা এটি বুঝবে কিনা সন্দেহ রয়েছে। এশীয়রা আপনার কোনো ক্ষতি করেনি।’

ফলে সামাজিক মাধ্যমে এই বিতর্কটি এখনো উত্তপ্ত এবং সারাহ জাফসকে নিয়ে সমালোচনা ও আলোচনা জারি রয়েছে।

সূত্র: পিপল ডট কম 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন