ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে সংবর্ধনা ও কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাবেক এমপি লালু রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা স্কুল-কলেজের পরীক্ষার সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত‎ তানোরের কৃষকের কান্না কেউ শোনে না রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত বুলেট ট্রেনে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময় মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার মহানগরীর বোয়ালিয়া মডেল থানার নতুন ওসিকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল এসোসিয়েটদের প্রশিক্ষণ কর্মশালা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ অপপ্রচার ও রাজনৈতিক কুরুচির বিরুদ্ধে রাণীশংকৈলে যুবদলের প্রতিবাদ, বিক্ষোভমিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে মাদকসহ আটক ৪ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ইউএনও ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদন্ড নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার ফেনীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ​রাজশাহীর পুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ চারঘাটে জেলা ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:২২:৫১ অপরাহ্ন
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা! বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতে শ্রীলঙ্কায় রাশমিকা!
বাগদান পর্ব সেরে ফেলেছেন, আগামী বছর বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা—এমন খবর নিয়ে চর্চা তুঙ্গে। যদিও বাগদান বা বিয়ে নিয়ে এখন পর্যন্ত দুজনেই প্রকাশ্যে কুলুপ এঁটেছেন।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে রাশমিকার শ্রীলঙ্কা ভ্রমণের ছবি। একঝাঁক বান্ধবীকে নিয়ে সমুদ্র, রোদ আর ছুটির আমেজে মেতে উঠেছেন অভিনেত্রী।

আর সেই ছবিগুলো দেখেই শুরু নতুন জল্পনা—এটা কি শুধুই ছুটি, নাকি বিয়ের আগে ব্যাচেলরেট ট্রিপ?

ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে রাশমিকা লেখেন, ‘কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।

তবে ছবির থেকেও বেশি নজর কেড়েছে রাশমিকার অনামিকায় ঝলমলে হীরার আংটি। সেই আংটি দেখেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন— বিজয়ের সঙ্গে বিয়ের দিনক্ষণ আর খুব দূরে নয়।

আগেই শোনা গিয়েছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এই জল্পনায় এখন পর্যন্ত সিলমোহর দেননি রাশমিকা, আবার পুরোপুরি উড়িয়ে দিতেও দেখা যায়নি তাকে।

সব মিলিয়ে বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কার এই ‘স্পেশাল’ ট্রিপ যে নিছক ছুটি নয়, এমনটাই মনে করছেন নেটিজেনদের বড় অংশ। এখন প্রশ্ন একটাই—ব্যাচেলরেট শেষ, তবে কি এবার বিয়ের ঘণ্টা বাজবে?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত