ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো ইরানের ৩ পাইলট এখনো জীবিত

ভিক্ষুকের ৯০০ টাকা ‘ছিনতাই’, অতঃপর...

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:১৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:১৪:৫৮ অপরাহ্ন
ভিক্ষুকের ৯০০ টাকা ‘ছিনতাই’, অতঃপর... ভিক্ষুকের ৯০০ টাকা ‘ছিনতাই’, অতঃপর...
কুমিল্লার তিতাস উপজেলায় এক ভিক্ষুকের কাছ থেকে টাকা ‘ছিনতাই’য়ের ঘটনায় মো. ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার জগৎপুর-মঙ্গলকান্দি সংযোগ ব্রিজের ওপর ভিক্ষুক আমির হোসেনের (৭০) গতিরোধ করে স্থানীয় কয়েকজন।

এ সময় তার সারা দিনের উপার্জিত ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর ভুক্তভোগী ভিক্ষুক বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আজ বুধবার দুপুরে মো. ফারুককে আটক করে তিতাস থানা পুলিশ।


ভুক্তভোগী আমির হোসেন জানান, তার বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায়। বর্তমানে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। মঙ্গলবার দুপুরে মঙ্গলকান্দি-জগৎপুর ব্রিজে উঠলে কয়েকজন ব্যক্তি তার সঙ্গে থাকা ৯০০ টাকা নিয়ে যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন কালের কণ্ঠকে বলেন, ভিক্ষুকের টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি

চারঘাটে মুক্তা মেম্বারের বিরুদ্ধে মাদক-সহ ১৩ মামলা, সম্পদের উৎস তদন্তের দাবি