ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

বগুড়ায় আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:০২:০৮ অপরাহ্ন
বগুড়ায় আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার বগুড়ায় আ. লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা, বিস্ফোরক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার পলাতক ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এরমধ্যে বগুড়া সদর থানায় তিনজন, শাজাহানপুরে চারজন, সারিয়াকান্দিতে পাঁচজন এবং ধুনটে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

গ্রেপ্তাররা হলেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল গ্রামের পিরব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য  জাকিরুল ইসলাম (৫৬)। এদিকে শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগ নেতাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদুল ইসলাম মেহেদী (৪১), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান (৪৭), উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর (৪২) এবং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম (৪৫)।

অপরদিকে সারিয়াকান্দি  উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের  সংগঠনের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন সারিয়াকান্দি পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক জনি আহম্মেদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আব্দুল হান্নান, নারচী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজলুল হক, চন্দনবাইশা ইউনিয়নের শফিউল ইসলাম মনির।

এ ছাড়া ধুনটে ককটেল হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আতোয়ার রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে বুধবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ