ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে

ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:২৬:২৪ অপরাহ্ন
ক্যারির সেঞ্চুরিতে প্রথম দিনটা অস্ট্রেলিয়ার ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার খারাপ সময়ে জ্বলে উঠলেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ও ব্যাটসম্যান উসমান খাজা। বুধবার (১৭ ডিসেম্বর) অ্যাডিলেডে শুরু হয়েছে অ্যাশেজের তৃতীয় টেস্ট। স্মিথের অসুস্থতার কারণে শেষ মুহূর্তে দলে জায়গা পেয়েই দারুণ ব্যাটিং করেছেন উসমান খাজা। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে দলকে সামলে নিয়েছেন ক্যারি। এই দুই জনের ব্যাটে ভর করে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা।

অ্যাডিলেডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। বমি বমি ভাব এবং মাথা ঘোরার কারণে অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন স্মিথ। তার জায়গায় দলে সুযোগ পেয়েই জ্বলে ওঠেন উসমান খাজা। চার নম্বরে নেমে খেলেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস।

তবে এক সময় ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দলের হাল ধরেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। করেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ১০৬ রানের ইনিংস খেলে আউট হন ক্যারি। তার আগে ভালো অবস্থায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া।

ক্যারি ও খাজা ছাড়াও ছোট ছোট ক্যামিও ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রথম দিনে এগিয়ে রেখেছে ব্যাটসম্যানরা। জশ ইংলিশ ৩২ রান করে আউট হন। আর দিন শেষে ৩৩ রানে অপরাজিত আছেন মিচেল স্টার্ক। তার সঙ্গে আগামীকাল ক্রিজে থাকবেন নাথান লায়ন, যিনি ১৮ বলে শূন্য রানে অপরাজিত আছেন।

দিন শেষে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৩২৬ রানের। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জোফরা আর্চার। ২৯ রান খরচায় ৩ উইকেট নেন এই পেসার। দুইটি করে উইকেট পেয়েছেন ব্রাইডন কার্স ও উইল জ্যাকস।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড