ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান দেম্বেলে

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:১০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:১০:৫৪ অপরাহ্ন
ফিফার বর্ষসেরা ফুটবলার ওসমান দেম্বেলে ছবি: সংগৃহীত
প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) ও ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড উসমান দেম্বেলে  চলতি বছর ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর।

প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) জার্সিতে দেম্বেলের মৌসুম ছিল ঐতিহাসিক। তার অসাধারণ পারফরম্যান্সে পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে।

বর্ষসেরা এই পুরস্কারের দৌড়ে দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

দেম্বেলে ও ইয়ামাল জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস একাদশে। তবে চমক হিসেবে এই একাদশে স্থান পাননি এমবাপ্পে। মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোল পামার ও জুড বেলিংহাম, সঙ্গে ছিলেন পিএসজির ভিতিনিয়া এবং বার্সেলোনার পেদ্রি।

গোলরক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি আগেই জিতেছেন দ্য বেস্ট ফিফা মেনস গোলকিপার পুরস্কার। রক্ষণভাগে ছিলেন পিএসজির আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস এবং লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।

নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি পেছনে ফেলেছেন নিজের জাতীয় দলের সতীর্থ মারিওনা কালদেন্তেই ও আলেক্সিয়া পুতেলাসকে। তিনজনই জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা উইমেন্স একাদশে।

কোচিং বিভাগে পুরস্কার জিতেছেন পিএসজি কোচ লুইস এনরিকে, যিনি নির্বাচিত হয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস কোচ হিসেবে। আর নারী ফুটবলে দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি