ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক

কনার নতুন গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:৫৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:৫৪:৪৯ অপরাহ্ন
কনার নতুন গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা দিলশাদ নাহার কনা ও নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন গান ‘মেহেন্দি’ মুক্তি পেয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে বলিউডে। কনার গাওয়া এই গানে নেচেছেন বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি।

সুরকার ও সংগীতশিল্পী সানজয়ের করা এই গানে কণার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিশ। 

স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন সানজয়। সেখানে দেখা যায়, ‘মেহেন্দি’ গানের তালে বেশ ফুরফুরে মেজাজে নাচছেন নোরা ফাতেহি। আর তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সানজয়।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সানজয় লিখেছেন, ‘ওর হাতে মেহেন্দি।’ 

নোরার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে। নেটিজেনরা রীতিমতো মুগ্ধতা প্রকাশ করছেন। কমেন্ট বক্সে নোরা নিজেও ভালোবাসা জানিয়েছেন ইমোজির মাধ্যমে। বাংলাদেশি গানের তালে নোরার এই পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত ভক্তরা।

ভিডিওর নিচে একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘বাংলা গানে নোরা! অবিশ্বাস্য সুন্দর একটি মুহূর্ত।’ 

অন্য একজন লিখেছেন, ‘আমাদের বাংলা গান এভাবে বিশ্ব দরবারে পৌঁছে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে।’

কিছুদিন আগেই মুক্তি পাওয়া কণার এই গানটি এখন টিকটক এবং রিলসে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার নোরার নাচ যেন সেই জনপ্রিয়তায় বাড়তি মাত্রা যোগ করল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ