ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত শীর্ষ মাদক কারবারী আবুল কালাম আজাদ আটক ভোর থেকে ফের বোমাবর্ষণ শুরু আমেরিকার! ইরানের একাধিক শহরে বিস্ফোরণ মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভা প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ নগরীতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের নতুন কমিটিতে রাজশাহীর কৃতিসন্তান নাদিম হোসেন

এগ্‌জিমার সমস্যা হতে পারে শিশুর ত্বকেও, কী ভাবে যত্ন নেবেন বাবা-মায়েরা?

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:৩৬:১৩ অপরাহ্ন
এগ্‌জিমার সমস্যা হতে পারে শিশুর ত্বকেও, কী ভাবে যত্ন নেবেন বাবা-মায়েরা? ছবি: সংগৃহীত
শীতকাল বলে শুধু নয়, মরসুমের যে কোনও সময়েই যদি শিশুর ত্বক শুষ্ক ও খসখসে হয়ে গিয়ে র‍্যাশ বেরোতে থাকে, তা হলে সতর্ক থাকতে হবে অভিভাবকদের। ঠান্ডার সময়ে শিশুর ত্বক আরও বেশি স্পর্শকাতর হয়ে ওঠে। যারা ডায়াপার পরে, তাদের র‌্যাশ-অ্যালার্জি হওয়ার আশঙ্কা বেশি থাকে। আবার অনেক সময়েই দেখা যায়, কোনও খাবার বা ধাতব জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে শিশুর। কিন্তু যদি দেখা যায়, ত্বক সব সময়েই শুষ্ক হয়ে খসখসে হয়ে যাচ্ছে বা ত্বকে লালচে র‍্যাশ বেরোচ্ছে, তা হলে বুঝতে হবে, ত্বকেরই কোনও অসুখ বাসা বেঁধেছে। শিশুর ত্বকেও এগজিমার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই শীতের সময়ে কী ভাবে শিশুর ত্বকের যত্ন নিতে হবে, তা জেনে রাখা জরুরি।

কখন সতর্ক হতে হবে মা-বাবাকে?
শিশুর ত্বকে যদি মাঝেমধ্যে ফুস্কুড়ি, চুলকানির সমস্যা চলতেই থাকে, তা হলে গুরুত্ব নিয়ে দেখা প্রয়োজন।

১-৫ বছর বয়সের মধ্যে এগ্‌জিমার সমস্যা দেখা দিতে পারে। হাতে, পায়ে, কনুইয়ের কাছে লালচে র‍্যাশ বেরোতে পারে, বড বড় ফোস্কার মতো দেখা দিতে পারে ত্বকে। গাল, থুতনি, কানের পিছন দিকে লালচে র‍্যাশ বেরোতে পারে। পেট, কনুই, ঊরুতেও বড় বড় ফোস্কা পড়বে অথবা ঘামাচির মতো দেখা যাবে। মাথার ত্বকে র‍্যাশ বেরোতে পারে। চামড়া খসখসে এবং পুরু হয়ে যাবে। বেশির ভাগ অভিভাবকই একে সাধারণ র‍্যাশ বলে এড়িয়ে যান। সংক্রমণের জায়গায় বাজারচলতি ক্রিম বা পাউডার লাগিয়ে দেন। ফলে সমস্যা তো কমেই না, উল্টে আরও বেড়ে যায়।

বাবা-মায়েরা কী করবেন?
শিশুর শুষ্ক ত্বকের সমস্যা দেখা দিলেই ভাল করে ময়েশ্চারাইজার মাখাতে হবে। শিশুর ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার কেনা জরুরি। সে ক্ষেত্রে প্রতি দিন অন্তত দু’বার ভাল করে ময়েশ্চারাইজার মালিশ করতে পারলে ত্বক নরম ও কোমল থাকবে।

এক কাপের একটু কম হালকা গরম দুধ নিন। তাতে মেশান আধ কাপ ওট্‌স। মিশ্রণটা ঠান্ডা হলে, তা শিশুর ত্বকে মালিশ করতে পারেন। সাবান বেশি না মাখিয়ে এই মাস্ক দিয়ে ত্বকের পরিচর্যা করলে র‌্যাশের সমস্যা দূর হবে।

শিশুর জামাকাপড় সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে। ঈষদুষ্ণ জলে স্নান করাতে হবে শিশুকে। নরম সুতির জামা পরাতে হবে।

ডায়াপার কেনার আগে অবশ্যই ভাল করে দেখে নিন এর কাপড়, কথা বলে নিন চিকিৎসকের সঙ্গে।

শিশুকে স্নান করানোর আগে অলিভ অয়েল বা নারকেল তেল মাখানো যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ