ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য ভারতীর

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য ভারতীর ছবি: সংগৃহীত
জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। বর্তমানে তিনি ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবির প্রচারে কপিল শর্মা-সহ সিনেমার কলাকুশলীরা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতীর শোয়ে। শুটিং সেটে ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটির প্রবেশের সময় তাঁদের সিনেমারই একটি গানে নাচতে দেখা যায়। সেই মুহূর্তেই রসিকতার ছলে আয়েশা খানের চেহারা নিয়ে মন্তব্য করেন ভারতী।

ভারতী বলেন, ‘যখন সব নায়িকারা সেটে পা রাখলেন, তখন আমার মনে হয়েছিল যেন কৃষ্ণা ফিরে এসেছে। আমি আয়েশাকে দেখেছিলাম ও অভিষেকের মতোই লম্বা এবং চওড়া।’ এই মন্তব্যে দৃশ্যত অস্বস্তিতে পড়েন আয়েশা। তিনি কপিল শর্মার দিকে দৌড়ে যান এবং হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করতে থাকেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কপিল শর্মা সঙ্গে সঙ্গে ভারতীকে প্রশ্ন করেন, ‘এটা কি প্রশংসা ছিল নাকি...?’ একই সঙ্গে পারুল গুলাটি স্পষ্টভাবে জানান, ‘তোমার এরকম কথা বলাই উচিত হয়নি।’ তখন বেগতিক বুঝে ভারতী বলেন, ‘অত্যন্ত দুঃখিত, আমি আসলে অন্তঃসত্ত্বা।’

এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জাতীয় টেলিভিশনের মঞ্চে বসে একজন অভিনেত্রীকে বডিশেম করার অভিযোগে ভারতীকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। বহু দর্শক হতাশা প্রকাশ করে মন্তব্য করেন। কেউ লেখেন, ‘ভারতী শোয়ের বেশিরভাগ মহিলার সঙ্গেই অভদ্র আচরণ করেছেন। তিনি কীভাবে কাউকে এমন লজ্জাজনক কথা বলতে পারেন, যিনি নিজের চেহারার জন্যই এতটা বিখ্যাত হয়েছেন?’ আবার কেউ বলেন, ‘এটা মোটেও কোনও মজার বিষয় নয়। যে কোনও মহিলার জন্যই এটা অত্যন্ত অপমানজনক।’

উল্লেখ্য, ‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবিতে অভিনয় করেছেন কপিল শর্মা, আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি এবং মনজোৎ সিং।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি