ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য ভারতীর

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য ভারতীর ছবি: সংগৃহীত
জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। বর্তমানে তিনি ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবির প্রচারে কপিল শর্মা-সহ সিনেমার কলাকুশলীরা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতীর শোয়ে। শুটিং সেটে ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটির প্রবেশের সময় তাঁদের সিনেমারই একটি গানে নাচতে দেখা যায়। সেই মুহূর্তেই রসিকতার ছলে আয়েশা খানের চেহারা নিয়ে মন্তব্য করেন ভারতী।

ভারতী বলেন, ‘যখন সব নায়িকারা সেটে পা রাখলেন, তখন আমার মনে হয়েছিল যেন কৃষ্ণা ফিরে এসেছে। আমি আয়েশাকে দেখেছিলাম ও অভিষেকের মতোই লম্বা এবং চওড়া।’ এই মন্তব্যে দৃশ্যত অস্বস্তিতে পড়েন আয়েশা। তিনি কপিল শর্মার দিকে দৌড়ে যান এবং হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করতে থাকেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কপিল শর্মা সঙ্গে সঙ্গে ভারতীকে প্রশ্ন করেন, ‘এটা কি প্রশংসা ছিল নাকি...?’ একই সঙ্গে পারুল গুলাটি স্পষ্টভাবে জানান, ‘তোমার এরকম কথা বলাই উচিত হয়নি।’ তখন বেগতিক বুঝে ভারতী বলেন, ‘অত্যন্ত দুঃখিত, আমি আসলে অন্তঃসত্ত্বা।’

এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জাতীয় টেলিভিশনের মঞ্চে বসে একজন অভিনেত্রীকে বডিশেম করার অভিযোগে ভারতীকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। বহু দর্শক হতাশা প্রকাশ করে মন্তব্য করেন। কেউ লেখেন, ‘ভারতী শোয়ের বেশিরভাগ মহিলার সঙ্গেই অভদ্র আচরণ করেছেন। তিনি কীভাবে কাউকে এমন লজ্জাজনক কথা বলতে পারেন, যিনি নিজের চেহারার জন্যই এতটা বিখ্যাত হয়েছেন?’ আবার কেউ বলেন, ‘এটা মোটেও কোনও মজার বিষয় নয়। যে কোনও মহিলার জন্যই এটা অত্যন্ত অপমানজনক।’

উল্লেখ্য, ‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবিতে অভিনয় করেছেন কপিল শর্মা, আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি এবং মনজোৎ সিং।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ

রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ