ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য: রাবিতে শিক্ষা উপদেষ্টা

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:২১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:২১:২৯ অপরাহ্ন
সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য: রাবিতে শিক্ষা উপদেষ্টা ছবি: সংগৃহীত
জ্ঞান কেবল ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, এটি দায়িত্বের সৃষ্টি করে এমন আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, ‘সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য।’

বুধবার (১৭ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবর্তনের সভাপতি ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি নৈতিক দীক্ষার স্থান। শহীদ শামসুজ্জোহা ও বদর উদ্দিন ওমর তার উজ্জ্বল দৃষ্টান্ত।’

তিনি বলেন, জ্ঞান দিয়ে শুধু নিজেকে উন্নত করলেই চলবে না, সমাজের জন্য কাজ করতে হবে। পেশাগত উৎকর্ষতার পাশাপাশি সমাজসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

গ্রাজুয়েটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং ন্যায্যতাকে গুরুত্ব দিতে হবে। জুলাই যোদ্ধাদের আদর্শ স্মরণ করে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ যেন সঠিক পথে হয়, সে বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের মোট ৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আবহ।

এর আগে সকাল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা পদযাত্রার মাধ্যমে সমাবর্তনস্থলে যোগ দেন। গ্রাজুয়েশন সম্পন্ন করায় উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে।

অনুষ্ঠানে গ্রাজুয়েটদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা এবং নিজেদের অর্জন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোই একজন গ্রাজুয়েটের দায়িত্ব।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, ‘উচ্চশিক্ষা মানুষকে কেবল দক্ষ করে তোলে না, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।’

এ দিকে, নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, সরকারি ছুটির দিনে সমাবর্তন আয়োজন এবং প্রধান উপদেষ্টাকে অতিথি করার দাবিতে গ্রাজুয়েটদের একাংশ সমাবর্তন বর্জনের ডাক দেন। তবে এসব দাবি ও কর্মসূচির মধ্যেও অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২