ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে গুলিতে বিএনপি নেতা নিহত

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০১:১৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০১:১৫:৪২ অপরাহ্ন
ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে গুলিতে বিএনপি নেতা নিহত প্রতীকী ছবি
পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে এবং লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার চাচাতো ভাই জহুরুল মোল্লা তাদের পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটেন। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ সকালে বিরু মোল্লা লোকজন নিয়ে জহুরুল মোল্লার বাড়িতে কথা বলতে যান। কথার একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়, পরে জহুরুল মোল্লা ও তার ছেলে ফাঁকা গুলি করে এবং তাদের চলে যেতে বলেন।

তারা সেখান থেকে না গেলে পরবর্তীতে তাদের লক্ষ্য করে আবারও গুলি করেন। এতে বিরু মোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান।

তিনি জানান, পারিবারিক বিরোধ নিয়ে বিরু মোল্লা কথা বলতে গিয়েছিলেন। কিন্তু বাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির