ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেফতার ৬

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৫৪:২৭ অপরাহ্ন
আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেফতার ৬ আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেফতার ৬
আবার গণধর্ষণের অভিযোগ। এ বার বীরভূম। ১৩ বছরের নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে শোরগোল এলাকায়। অপরাধে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত ছয় যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করানো হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েক জন যুবক। কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনেহিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকেরা। অভিযোগ, মেয়েটিকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে পালিয়ে যান তাঁরা।

রাতে মেয়েটির খোঁজ শুরু হয়। কিছু ক্ষণ পরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় কয়েক জন ব্যক্তি। তাঁরা পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। রাতভর ওই জঙ্গলে অভিযান চালায় তারা। সেখান থেকেই ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তেরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। ওই ৬ জন ছাড়া আরও কেউ যুক্ত ছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের হাজির করানো হচ্ছে রামপুরহাট মহকুমা আদালতে। অন্য দিকে, ডাক্তারি পরীক্ষার জন্য ‘নির্যাতিতা’ নাবালিকাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

‘নির্যাতিতা’র বাবা বলেন, ‘‘আমি কিছুই জানতাম না। পুলিশই ডেকে বলল, মেয়ের সঙ্গে কী হয়েছে। অভিযোগ জানিয়েছি। দ্রুত সকলের শাস্তির দাবি করছি।’’ ন্যক্কারজনক ঘটনায় ক্ষিপ্ত জেলার আদিবাসী সমাজ। আদিবাসী সংগঠনের নেতা রবীন সোরেন বলেন, ‘‘এই সমস্ত অপরাধ বেড়ে যাচ্ছে। আমরা অবিলম্বে সমস্ত দোষীর কড়া শাস্তির দাবি করছি। বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তি দেওয়া যায়, সেটাই আমাদের আর্জি।’’

দুপুরে ধৃতদের আদালতে হাজির করানোর সময় উত্তেজনা ছড়ায়। গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তদের যখন আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখন আদিবাসী সংগঠনের লোকজন মারধর করেন ছ’জনকে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক