ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল

পাবনা সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪০:০১ অপরাহ্ন
পাবনা সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত পাবনা সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত
যোগদানের পর কর্ম এলাকা ঘুরে দেখতে গিয়ে পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) পাবনা ঈশ্বরদীর ওসি ও এএসআই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতুর দক্ষিণা অঞ্চল কুষ্টিয়া ভেড়ামারা সেতু সংলগ্ন গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসির নাম মো. মোজাহারুল ইসলাম। তিনি রংপুর পীরগাছার ইটাকুমারী এলাকার মৃত নূর মোহাম্মাদের ছেলে এবং এএসআইয়ের নাম মো. কয়েস উদ্দিন।

তিনি রাজশাহী তানোরের রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে। ঈশ্বরদী ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লালন শাহ সেতু টোল আদায়কারীরা তথ্যটি নিশ্চিত করেছেন।

লালন শাহ টোল আদায়কারী ও ডিএসবি ঈশ্বরদীর একাধিক কর্মকর্তার সূত্র জানান, নন্দিগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বদলি হয়ে গত তিনদিন আগে ঈশ্বরদীতে ডিএসবি শাখার ওসি হিসেবে যোগদান করেছেন। ঘটনার দিন সকালে মোটরসাইকেলযোগে ডিএসবি ঈশ্বরদীর এএসআই মো. কায়েস উদ্দিনের কর্ম এলাকা পাকশী ঘুরে দেখতে যান।

এক পর্যায়ে তারা দুজন লালন শাহ সেতুতে উঠেন। সেতু ঘুরে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে মোটরসাইকেলটি ইউটার্ন নিয়ে পুনরায় ঈশ্বরদীর দিকে আসার জন্য মোড় নিতে যান। তখন পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
কুষ্টিয়া ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান,  দুজনের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে হাইওয়ে থানার মাধ্যমে মরদেহ ঈশ্বরদী থানায় পৌঁছানো হবে। ঘাতক কাভার্ড ও চালককে আটক করতে অভিযান চলছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের দুই কর্মকর্তার মরদেহ থানায় আনার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লালন শাহ সেতুর সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক কাভার্ডভ্যানকে শনাক্ত করা হয়েছে। চালকসহ কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান