ঢাকা , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ , ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী-২: রেশম উন্নয়ন বোর্ডে শ্রমিকদের নিয়ে মিজানুর রহমান মিনুর ব্যাপক গণসংযোগ প্রেমিকার অন্য ছেলের সাথে বিয়ের খবরে চিরকুট লিখে প্রেমিকের আত্মহত্যা পরকীয়া ও প্রতারণাকে সাধারণীকরণের চেষ্টা করছেন শেহনাজ গিল বিশ্বকাপের আগে বড় ধাক্কা? নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত ব্রাজিল কোচের বগুড়ার কৃতিসন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন, সাবেক এমপি লালু নিয়ামতপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান ৩ সন্তানের জননীর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা মোহনপুরে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার,নারী কর্মী জনসমুদ্র রাজশাহীতে উদ্ধারকৃত হারানো মোবাইল আসল মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার রাজশাহী-২ আসনে বিএনপি জামায়াতে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যা তদন্তে জাতিসংঘকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে সরকার ভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে চালু হলো ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে: জাইমা রহমান সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তরের অঙ্গীকার করলেন তারেক রহমান রাষ্ট্র যেভাবে চালানো হচ্ছিল- যারা চালিয়েছিল তারা আজ পালিয়েছে গেছে ,ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের

বিদ্যালয়ে ২ শিক্ষকের মারামারি : একজনকে বরখাস্ত, অন্যজনকে শোকজ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
বিদ্যালয়ে ২ শিক্ষকের মারামারি : একজনকে বরখাস্ত, অন্যজনকে শোকজ বিদ্যালয়ে ২ শিক্ষকের মারামারি : একজনকে বরখাস্ত, অন্যজনকে শোকজ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে মারামারির ঘটনায় অভিযুক্ত দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে উপজেলার মালাপাড়া ইউনিয়নের চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। একই বিদ্যালয়ের অপর সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে।
 
এর আগে গত শনিবার (১৩ ডিসেম্বর) চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুই শিক্ষকের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রায় ৩৩ সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যদিও ঘটনাটি ঘটেছিল গত ৮ ডিসেম্বর দুপুরে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক শিক্ষক অপর শিক্ষককে চেয়ারের সঙ্গে চেপে ধরে রেখেছেন।

এ সময় আতঙ্কিত কণ্ঠে এক নারীকে বলতে শোনা যায়, ‘আল্লাহ রহম করো, আল্লাহ রহম করো। জুনায়েদ সাহেব, আপনারা এডি কাজ করতাছেন—মারামারি করন লাগে?’
 
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ ও সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ও বাগবিতণ্ডা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ ডিসেম্বর দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা এক পর্যায়ে ধস্তাধস্তি ও হাতাহাতিতে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, এ সময় উত্তেজিত হয়ে সহকারী শিক্ষক মাহমুদুল হাসান জুনায়েদ অফিসে থাকা একটি ধারালো বঁটি (দা) হাতে নিয়ে সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন।

তখন উপস্থিত সহকারী শিক্ষিকা ঝর্না আক্তার দ্রুত এগিয়ে এসে তার হাত থেকে বঁটিটি কেড়ে নেন। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এসে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে জুনায়েদ তার সহকর্মী মহিউদ্দিনকে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে গলা চেপে ধরেন। পরে অন্যান্য শিক্ষক ও স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন কালের কণ্ঠকে বলেন, ‘দুই শিক্ষকের মারামারির ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শেষে একজনকে সাময়িক বরখাস্ত এবং অন্যজনকে শোকজ নোটিশ দিয়েছেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা