ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:০৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:০৯:২৯ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে
কুমিল্লার মনোহরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়ায় পুকুরে লাফিয়ে পড়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) রাতে লক্ষ্মণপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে যান সেলিম মিয়া। পরে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে গণপিটুনে দেয়। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে দৌড়ে পুকুরে লাফ দেন তিনি।
 
মঙ্গলবার সকালে (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের ক্ষ্মণপুর গ্রামের চৌধুরীবাড়ির পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সেলিম গাইবান্ধা জেলার সদর থানার খাসরা চাঁন্দের ভিটা গ্রামের মাহতাবের ছেলে। তিনি মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে বিয়ে করেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

কাজের সুবাদে ভাউপুরেই থাকেন বলে জানান গেছে। ফায়ার সার্ভিস লিডার বিপ্লব বড়ুয়া বলেন, ‘আমরা রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছে। কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা থাকার কারণে আমাদের চার্জ করা সম্ভব হয়নি। আজকে ১৬ ডিসেম্বরের কুচকাওয়াজ ছিল।


মাঠ থেকে কুচকাওয়াজ শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে তল্লাশি শুরু করি। স্থানীয় লোকজনের সহায়তায় ও আমাদের টিম মিলে কচুরিপানা পরিষ্কারের এক পর্যায়ে পুকুরের মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পাই।’

সেলিমের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রবাসী রুবেলের স্ত্রী শিল্পী আক্তার আমার স্বামীকে ডেকে এনে মেরে ফেলেছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী শিল্পীর সাথে দেখা করতে আসেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে।

সেলিম গণপিটুনি থেকে বাঁচতে পার্শ্ববর্তী পুকুরে লাফিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খোঁজাখুঁজি করে না পেয়ে সকালে আবারও ফায়ার সার্ভিসের টিম ও এলাকাবাসী পুকুরে তল্লাশি শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে মাঝামাঝি অবস্থানে তার মৃতদেহ খুঁজে পায়। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। তবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাকে ধাওয়া করা হয়েছে। আমরা তদন্তে স্বার্থে প্রবাসীর স্ত্রী শিল্পীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি। এই বিষয়ে মামলা হবে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত